খেলা

ভারতের প্রধান কোচ হচ্ছেন দ্রাবিড়

ক্রীড়া ডেস্ক: অবশেষে ভারতীয় জাতীয় দলের প্রধান কোচ হতে সম্মতি জানিয়েছেন দেশটির কিংবদন্তি ক্রিকেটার রাহুল দ্রাবিড়। শুরুতে কোহলি-রোহিতদের কোচ হতে অস্বীকৃতি জানালেন, দৃশ্যপট পাল্টে যায় গতকাল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনালের আগে।

আইপিএলের ফাইনাল দেখতে এসে দ্রাবিড় দুবাইতে কাল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি এবং সেক্রেটারি জয় শাহ দ্রাবিড়ের সঙ্গে আবার আলোচনায় বসেন। এরপরই বোর্ডের একটি সূত্র টাইমস অব ইন্ডিয়াকে নিশ্চিত করে, রবি শাস্ত্রীর জায়গা নিতে যাচ্ছেন এই কিংবদন্তি। সংবাদমাধ্যমটি এও জানিয়েছে, চুক্তি অনুযায়ী দ্রাবিড় ১০ কোটি টাকা বেতন পাবেন বিসিসিআইয়ের পক্ষ থেকে।


টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষেই জাতীয় দলের দায়িত্ব বুঝে নেবেন দ্রাবিড়। ভারতের মাটিতে আগামী ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত প্রধান কোচের দায়িত্ব পালন করবেন তিনি। এই সময়কালে তার অধীনে তিনটি আইসিসি টুর্নামেন্ট খেলবে ভারত। বিসিসিআইয়ের ওই সূত্রকে উদ্ধৃত করে টাইমস অব ইন্ডিয়া লিখেছে, ‘ভারতীয় জাতীয় দলের পরবর্তী কোচ হিসেবে দ্রাবিড় চূড়ান্ত হয়েছেন। সে দ্রুতই এনসিএ (ন্যাশনাল ক্রিকেট একাডেমী) এর প্রধানের পদ থেকে পদত্যাগ করবেন।’

গত দুই বছর ধরে ভারতের ন্যাশনাল ক্রিকেট একাডেমীর প্রধান হিসেবে কাজ করছেন দ্রাবিড়। এর আগে দুই দফায় জাতীয় দলের সঙ্গেও কাজ করছেন তিনি। মনে করা হয়, ২০১৮ সালে ভারতের যুব বিশ্বকাপজয়ী দলের এই কোচের হাত ধরেই ভারতের পাইপলাইন এখন এত শক্তিশালী।

এদিকে, ২০২০ যুব বিশ্বকাপে ভারতের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করা পরস মহামব্রেই হচ্ছেন ভারতের পরের বোলিং কোচ। ভারত অরুনের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি। তবে ব্যাটিং কোচ হিসেবে থেকে যাচ্ছেন বিক্রম রাঠোর। ফিল্ডিং কোচ রামকৃষ্ণ শ্রিধরকে নিয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

দেশজুড়ে ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ এবং জলবায়ু ও...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা