খেলা

এইচপি আর ‘এ’ দল খেলবে চট্টগ্রামে 

নিজস্ব প্রতিবেদক: অনেক কার্যক্রমই মাঠে নেই করোনার কারণে। তবু হাই পারফরম্যান্স (এইচপি) টিম আর ‘এ’ দলকে খেলার মধ্যে রাখার চেষ্টা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

চট্টগ্রামে দুটি দলকে পাঠানো হচ্ছে। তারা নিজেদের মধ্যে তিনটি ওয়ানডে আর দুটি চারদিনের ম্যাচ খেলবে। এই তথ্য দিয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

নান্নু জানান, ‘চিটাগাংয়ে আমাদের দুটো টিম যাচ্ছে। একটা এ টিম, আরেকটা এইচপি। এ টিমে ন্যাশনাল টেস্ট প্লেয়াররাই যাবে। যারা রেড বলের ক্রিকেট খেলে। ওখানে আমরা একটা সিরিজ আয়োজন করেছি এইচপি আর এ টিমের। ওখানে তিনটা ওয়ানডে হবে এবং দুটি চারদিনের ম্যাচ থাকবে।’

এইচপি দলে ২৪ জন এবং ১৮ সদস্যের বাংলাদেশ ‘এ’ দল গঠন করা হয়েছে। আজকালকের মধ্যে ঘোষণা হবে দল। নান্নু যোগ করেন, ‘ওভারওল আমাদের এইচপির যে স্কোয়াডটা আছে, তাদের সাথে এ টিমের স্কোয়াড। আশা করি ওয়েদার কন্ডিশন ভালো থাকলে প্র্যাকটিস সেশনটা ভালো হবে। ২,৪,৬ (সেপ্টেম্বর) হবে ওয়ানডে এবং চারদিনের ম্যাচ শুরু হবে ৯ তারিখ থেকে।’

‘এ’ দলকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কী? প্রধান নির্বাচক বলেন, ‘এ ব্যাপারে প্ল্যান হচ্ছে। পুরোপুরি রেডি করার বিষয়, সিচুয়েশনটা তো এমন যে খালি আমাদের দেশে না। কোভিড সিচুয়েশন বায়োবাবলে খেলা। সে হিসেবে এখানে স্ট্রাগল সবই জায়গায়ই করা হচ্ছে। আমরা আশা করছি আগামী দুই সপ্তাহের মধ্যে যদি সব নরমাল হয়ে যায়, তাহলে এ টিমের প্রোগ্রাম...।’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা