খেলা

বাবরের হাফসেঞ্চেুরিতে  আশা বাঁচিয়ে রেখেছে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক: বাবর আজমের অপরাজিত হাফসেঞ্চেুরিতে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার আশা বাঁচিয়ে রেখেছে পাকিস্তান। জ্যামাইকা টেস্টে বৃষ্টি বিঘ্নিত তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের সংগ্রহ ৫ উইকেটে ১৬০ রান। প্রথম টেস্টে তাদের লিড দাঁড়িযেছে ১২৪ রানের।

এর আগে ৮ উইকেটে ২৫১ রান নিয়ে দিনের খেলা শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ। এদিন আর দুই রানই যোগ করতে পারে স্বাগতিকরা। শাহীন আফ্রিদি টানা দুই ওভারে উইকেট তুলে নিয়ে ছেঁটে দেন ক্যারিবীয়দের লেজ। এই ইনিংসে ক্যারিবীয়রা লিড পায় ৩৬ রানের। পাকিস্তানের য়ে ৫৯ রানে ৪ উইকেট নিয়েছেন আফ্রিদি। ৪৩ রানে ৩ উইকেট নেন মোহাম্মদ আব্বাস।

জবাবে পাকিস্তানের শুরুটা ভালো ছিল না মোটেও। তৃতীয় ওভারে হারিয়ে বসে ইমরান বাটের উইকেট। পরে আজহার আলী ৩৪ রান করে ধাক্কা সামলেছেন। কিন্তু ক্যারিবীয় বোলিংয়ে তাদের আবারও ছন্দ পতন ঘটে। ৬৫ রানে হারিয়ে বসে ৪ উইকেট! এর পর মোহাম্মদ রিজওয়ান-বাবর মিলে প্রতিরোধ গড়েন কিছুটা। রিজওয়ান ৩০ রানে ফিরলে ভেঙে যায় গুরুত্বপূর্ণ এই জুটি। তবে অপরপ্রান্ত আগলে ব্যাট করছেন বাবর। ক্রিজে আছেন ৫৪ রানে। সঙ্গে ১২ রানে ব্যাট করছেন ফাহিম আশরাফ।

দুটি করে উইকেট নিয়েছেন কেমার রোচ ও জেইডেন সিলস। একটি নিয়েছেন জেসন হোল্ডার।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা