খেলা

রেটিং বাড়লো বাংলাদেশের, কমলো অস্ট্রেলিয়ার

স্পোর্টস ডেস্ক: সদ্যই বাংলাদেশ নিজেদের মাঠে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে হারিয়েছে। সিরিজ জয়সহ চার ম্যাচ জয় পাওয়ায় আইসিসির টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে বাংলাদেশের রেটিং বেড়েছে।

১২ রেটিং বাড়লেও বাংলাদেশের তালিকায় কোনও উন্নতি নেই। টাইগাররা ২৩৪ রেটিং নিয়ে দশম স্থানেই অবস্থান করছে। সমান ২৩৪ রেটিং টি-টোয়েন্টি বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ নবম স্থানে।

বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শুরুর আগে রেটিং ছিল ২২২। মাহমুদুল্লাহ রিয়াদের দল প্রথম তিন ম্যাচ জিতে আগেই সিরিজ জয় নিশ্চিত করেছিল। চতুর্থ ম্যাচ অস্ট্রেলিয়া জিতলেও, জয় দিয়ে সিরিজ শেষ করে বাংলাদেশ।

তবে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হারে র‌্যাংকিংএ অবনতি হয়েছে অস্ট্রেলিয়ার। একধাপ নিচে নেমে গেছে অসিরা। ২৪০ রেটিং নিয়ে ষষ্ঠস্থানে রয়েছে তারা। অসিদের অবনতিতে পঞ্চমস্থানে উঠেছে দক্ষিণ আফ্রিকা। তাদের রেটিং ২৪৬।

২৭৮ রেটিং নিয়ে শীর্ষে আছে ইংল্যান্ড। ২৭৩ রেটিং নিয়ে দ্বিতীয়স্থানে ভারত। পরের দু’টি স্থানে যথাক্রমে রয়েছে নিউজিল্যান্ড ও পাকিস্তান।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা