খেলা

ক্রিকেট ছাড়লেন ডু প্লেসি!

ক্রীড়া ডেস্ক : ইংল্যান্ডের ১০০ বলের ক্রিকেট টুর্নামেন্ট 'দ্য হান্ড্রেড'-এ দলের প্রথম তিন ম্যাচ খেলতে পারেননি ফাফ ডু প্লেসি। তবে অ্যারন ফিঞ্চ ছিটকে পড়ায় নর্দার্ন সুপার চার্জার্সের অধিনায়ক করা হয় দক্ষিণ আফ্রিকান এই ব্যাটসম্যানকে।

তাই আশা করা হচ্ছিল, পরের ম্যাচগুলো খেলতে পারবেন ডু প্লেসি। সেটা আর হলো না। সাবেক এই প্রোটিয়া অধিনায়ক শুক্রবার (১৩ আগস্ট) জানিয়েছেন, এই মৌসুমে ১০০ বলের ক্রিকেটে আর খেলতে পারবেন না।

পাকিস্তান সুপার লিগে খেলতে গিয়ে মাথায় আঘাত পেয়েছিলেন ডু প্লেসি। আঘাত বেশ গুরুতর ছিল। হাসপাতালেও নেয়া হয়েছিল তাকে। সেই 'কনকাশন' সমস্যার কারণেই এবার ১০০ বলের টুর্নামেন্ট থেকে সরে গেলেন ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার।

ইনস্টাগ্রামে এক পোস্টে ডু প্লেসি জানিয়েছেন, ইংল্যান্ড থেকে তিনি দক্ষিণ আফ্রিকায় ফিরে যাচ্ছেন। তবে চলতি বছর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলবেন বলে আশাবাদি এই ব্যাটসম্যান। আগামী ২৬ আগস্ট শুরু হবে এই লিগ।

এ বছর না হলেও আগামী মৌসুমে দ্য হান্ড্রেডে খেলতে চান ডু প্লেসি। তিনি বলেন, ‘এই কঠিন ইনজুরির সময়ে আমি সবার সমর্থনের জন্য কৃতজ্ঞ। আশা করছি, আগামী মৌসুমে খেলতে পারব।’

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ৩২ অবৈধ স্হাপনা উচ্ছেদ

মুন্সীগঞ্জের লঞ্চঘাট এলাকায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে...

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় আজকের দুপুরের মধ্যে হালকা অথবা বজ্রসহ বৃষ্টি...

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে চারজনের গলিত লাশ উদ্ধার

রংপুরে একটি বাইরে থেকে তালা দেওয়া দোতলা বাড়ি থেকে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষ...

মাদারীপুরে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত 

সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ নিশ্চিত করবে ভবিষ্যৎ জীবন’—এই প্রত...

মুন্সীগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৩৮, চিকিৎসাধীন ৬২

মুন্সীগঞ্জে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৩৮ জন ড...

 তরুণরা আমাদের অনুপ্রেরণা, তারাই আমাদের সাহস দেবে: আলোকচিত্রী তাসলিমা আখতার

বেগম রোকেয়া পদকপ্রাপ্ত আলোকচিত্রী তাসলিমা আখতার বলেছেন, বর্তমান প্রজন্মের তরু...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা