আইপিএল
খেলা

‘দ্য হান্ড্রেডে’ও নেই সাকিব

ক্রীড়া ডেস্ক: আইপিএল নিলামে সাকিব আল হাসানের দল না পাওয়া নিয়ে কিছুদিন আগেই আলোচনা ও সমালোচনার ঝড় বয়ে গেছে। বিশ্বসেরা এই অলরাউন্ডার এবারের জায়গা হয়নি ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’-এও।

সোমবার এই টুর্নামেন্টের ড্রাফট আয়োজিত হলেও পরদিন মঙ্গলবার প্রকাশিত হয় দল পাওয়া খেলোয়ারদের নামের তালিকা। ওই তালিকায় নাম ছিল না সাকিব আল হাসানের।

টুর্নামেন্টটির দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিক ১ লাখ পাউন্ড মূল্যের ক্যাটাগরিতে ছিলেন সাকিব। দেশসেরা এই অলরাউন্ডারের এমন নিয়তি অবশ্য নতুন কিছু নয়। সাকিব দ্য হান্ড্রেডের এর আগের দুই ড্রাফটেও দল পাননি। করোনার কারণে অবশ্য প্রথমবার ড্রাফট হওয়ার পরও মাঠে গড়ায়নি এ টুর্নামেন্ট।

আরও পড়ুন: পাকিস্তানে টি-টোয়েন্টিতে শ্রেষ্ঠত্য প্রমাণ করল অজিরা

সাকিব অবশ্য একা নন। বাংলাদেশ থেকে আরও আট ক্রিকেটার নাম দেন দ্য হান্ড্রেডের ড্রাফটে। তবে দল পাননি কেউই। সেই আট ক্রিকেটার হলেন- তামিম ইকবাল, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, লিটন কুমার দাস, আবু হায়দার রনি, আফিফ হোসেন, সাব্বির রহমান ও সৌম্য সরকার।

সারনিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সৌদি আরব পৌঁছেছেন ৫৩৪১০ জন বাংলাদেশি হজযাত্রী

চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে মঙ্গলবার (১২ মে) দি...

পটুয়াখালীর বিভিন্ন রুটে বাড়ছে যাতায়াত ব্যয়

সারাদেশের অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী স্পিডবোটের যা...

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

আওয়ামী লীগের প্রবীণ নেতা, মুক্তিযোদ্ধা, সাবেক গৃহা...

একনেকে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্র...

বন্ধুদের সঙ্গে আজ আড্ডা দেবেন কবি মজিদ মাহমুদ 

কয়েক বছর ধরে জন্মদিনে ঢাকায় থাকেন না সব্যসাচী লেখক...

চূড়ান্ত তালিকা: দেশে মোট ভোটার ১২ কোটি ৮৩ লাখের বেশি

দেশে এখন মোট ভোটার ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন।...

হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা...

তাপপ্রবাহের ঝুঁকিতে বিশ্বকাপের এক-চতুর্থাংশ ম্যাচ

বিশ্বকাপে প্রতি চারটি ম্যাচের একটি প্রচণ্ড গরমের ম...

সূর্য থেকে ধেয়ে আসছে শক্তিশালী শিখা

সূর্য থেকে অত্যন্ত শক্তিশালী সৌর শিখা পৃথিবীর দিকে...

পদ্মায় ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন ফোরকান

গাজীপুরে কাপাসিয়া উপজেলায় একই পরিবারের পাঁচজনকে খু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা