একমাত্র টি-টোয়েন্টিতে তিন উইকেটে জয় পেয়েছে সফরকারীরা (ছবি: সংগৃহীত)
খেলা

পাকিস্তানে টি-টোয়েন্টিতে শ্রেষ্ঠত্য প্রমাণ করল অজিরা

ক্রীড়া ডেস্ক: ২৪ বছর পর পাকিস্তানের মাটিতে এসে ওয়ানডেতে হারে অস্ট্রেলিয়া। পরে অবশ্য টেস্ট সিরিজে সাফল্য ও একমাত্র টি-টোয়েন্টি নিজেদের শ্রেষ্ঠত্য প্রমাণ করেছে অজিরা।

মঙ্গলবার রাতে একমাত্র টি-টোয়েন্টিতে তিন উইকেটে জয় পেয়েছে সফরকারীরা। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানের দেওয়া ১৬৩ রানের টার্গেট তাড়া করতে নেমে অজিরা লক্ষ্য ছুঁয়ে ফেলে পাঁচ বল হাতে রেখেই।

এদিকে এক দিনের ম্যাচে ফর্মহীন থাকা অ্যারন ফিঞ্চ টি-টোয়েন্টিতে ফর্মে ফিরেছেন। তিনি ৪৫ বলে খেলেছেন ৫৫ রানের ইনিংস। ফিঞ্চ এর ওপেনিং সঙ্গী ট্রাভিস হেড করেন ২৬। জশ ইংলিশ ২৪ এবং মার্কাস স্টয়নিস ২৩ রান করেন। ম্যাচে বেন ম্যাকডারমট অপরাজিত থাকেন ২২ রানে।

অপরদিকে পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি, উসমান কাদির এবং মোহাম্মদ ওয়াসিম জুনিয়র দুইটি করে উইকেট নিয়েছেন।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে পাক ব্যাটার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান ৬৭ রান তুললেও এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় পাকিস্তান। ২০ ওভার শেষে পাকিস্তান সংগ্রহ করে ৮ উইকেটে ১৬২ রান। ৪৬ বলে ৬৬ রানের ইনিংস খেলেন বাবর। এছাড়া খুশদিল শাহের ব্যাট থেকে ২৪ এবং রিজওয়ানের ব্যাট থেকে ২৩ রান আসে।

আরও পড়ুন: ছোট পর্দায় আজকের খেলা

অস্ট্রেলিয়ার নাথান এলিস ২৮ রানে ৪ উইকেট নেন। তবে ম্যাচসেরা হয়েছেন অজি কাপ্তান অ্যারন ফিঞ্চ।

সারনিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ের সরকারি জায়গা দখল করে নতু...

লন্ডনে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে দুর্বৃত্তের গুলিতে মাছুম মিয়া (৪০) নামে এক বাংলাদেশ...

শুরু হচ্ছে এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম

দীর্ঘ অপেক্ষার পর বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্য...

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৩

রাজধানীর বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৪৮৩ জনকে গ্রেপ্তার...

শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষক গ্রেফতার

কুমিল্লার চান্দিনায় মাদ্রাসার এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে হাফেজ...

বিসিএস ক্যাডার হওয়ার আগেই তানভীরের মৃত্যু, রেললাইনে খণ্ডিত মরদেহ

বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন নিয়ে নতুন কর্মজীবনে পা রাখার অপেক্ষায় ছিলেন মীর ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা