ব্যারিস্টার সুমন একাডেমির ফুটবলাররা যাচ্ছে ব্রাজিল
খেলা

ব্যারিস্টার সুমন একাডেমির ফুটবলাররা যাচ্ছে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : ব্যারিস্টার সায়েদুল হক সুমন তৃণমূল থেকে ফুটবলার তুলে আনা ও ফুটবলের উন্নয়নের লক্ষ্য নিয়ে ফুটবল একাডেমি চালু করেছিলেন । সেই একাডেমি থেকে এবার ৩ ফুটবলার যাচ্ছে ব্রাজিলে।

আরও পড়ুন : ইউক্রেন বন্দরে তুর্কি জাহাজে আগুন

উন্নত ফুটবল প্রশিক্ষণের জন্য এই তিনজনসহ সর্বমোট ১১ ফুটবলার পাচ্ছে সাম্বার দেশের টিকিট।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবলের সেরা ৪০ প্রতিভাকে গত বছর বাছাই করা হয় প্রথমে।

এরপর তাদের ২ মাস বিকেএসপিতে উন্নত প্রশিক্ষণ দেওয়া হয়। তারই তৃতীয় ধাপে খেলোয়াড়দের পাঠানো হচ্ছে ব্রাজিলে। তবে তৃতীয় ধাপে এসে খেলোয়াড়সংখ্যা কমে এসেছে।

আরও পড়ুন : ১২ প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক

ক্রীড়া মন্ত্রণালয় ব্রাজিলে অধিকতর উন্নয়নের জন্য ১১ জনের সঙ্গে ৪ জন অপেক্ষমান ফুটবলারের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে ।

চূড়ান্ত তালিকায় থাকা ১১ ফুটবলার হলেন-মেহেদি হাসান শ্রাবণ, রনি মিয়া, ইয়াসিন আরাফাত অভি, নয়ন হোসেন, আবির হাসান, অনিক দেববর্মা শুভন, পাভেল বাবু, শঙ্কর বাকতি, লিয়ন প্রধান, সাব্বির হোসেন লুকাকু, ইমন হোসেন।

আরও পড়ুন : অবাধ্য ইমরানকে শাস্তি দিতে চায় যুক্তরাষ্ট্র

এছাড়াও অপেক্ষমান আছেন ৪ জন। তারা হলেন, জিসান শেখ, মোস্তাকিম আলী, রিপন হোসেন, নিবাস কুজুর।

প্রসঙ্গত, বাংলাদেশ থেকে উচ্চতর ফুটবল শিক্ষার জন্য ফুটবলারদের ব্রাজিল যাত্রা অবশ্য এবারই প্রথম নয়। এর আগে ২০১৯ সালে ৪ ফুটবলার ব্রাজিলে প্রশিক্ষণে গিয়েছিল৷

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা