খেলা

বার্সায় মেসির পাওনা ৫১৭ কোটি টাকা

ক্রীড়া ডেস্ক: বার্সেলোনা ছেড়ে লিওনেল মেসির নতুন ঠিকানা ফরাসি জায়ান্ট ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ১ বছর বাড়ানোর সুযোগ রেখে ২ বছরের চুক্তিতে প্যারিসে গেছেন আর্জেন্টাইন সুপারস্টার। এরই মধ্যে শুরু করে দিয়েছেন অনুশীলনও।

তবে ছেড়ে আসা বার্সায় তার পাওনার খবর বের হতেও বেগ পেতে হয়নি। বার্সার কাছে বেতন বাবদ মেসি এখনও ৫২ মিলিয়ন ইউরো পাবেন। যা বাংলাদেশি টাকায় ৫১৭ কোটি টাকারও বেশি।

স্প্যানিশ ক্রীড়া দৈনিক দিয়ারিও স্পোর্ট এক প্রতিবেদনে বেতন বাকির বিষয়টি নিশ্চিত করেছে। কাতালান ক্লাবটি এই পাওনা দুই বছরের মধ্যে পরিশোধ করবে বলেও জানিয়েছে। করোনাকালীন অর্থনৈতিক বিপর্যয় বার্সেলোনারও ক্ষতি করেছে। এ জন্য অধিক বেতন প্রাপ্ত ফুটবলারদের বেতনও কমানো হয়েছিল। কমানোর পরও এই টাকা বার্সার কাছে পাবেন মেসি।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ৩২ অবৈধ স্হাপনা উচ্ছেদ

মুন্সীগঞ্জের লঞ্চঘাট এলাকায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে...

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় আজকের দুপুরের মধ্যে হালকা অথবা বজ্রসহ বৃষ্টি...

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে চারজনের গলিত লাশ উদ্ধার

রংপুরে একটি বাইরে থেকে তালা দেওয়া দোতলা বাড়ি থেকে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষ...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা