খেলা

ব্রাজিলিয়ান জেসুসেই ভরসা গার্দিওলার

ক্রীড়া ডেস্ক : সার্জিও আগুয়েরোর বিদায়ে ম্যানচেস্টার সিটির আক্রমণভাগের দায়িত্ব এখন তরুণ গ্যাব্রিয়েল জেসুসের কাঁধে। বয়সটা বেশি না হলেও এরই মধ্যে সিটির হয়ে ছয়টি মৌসুম খেলে ফেলেছেন তিনি। সিটির জার্সিতে ১৯৫ ম্যাচে ৮২ গোল তার।

জেসুস অবশ্য ম্যানসিটি কোচ পেপ গার্দিওলার পূর্ণ সমর্থন পাচ্ছেন। গার্দিওলার বিশ্বাস জেসুস তার উপর আসা নতুন এই দায়িত্ব বেশ ভালোভাবেই সামলাবেন। দলের প্রয়োজনে স্ট্রাইকারের ভূমিকায় যেমন কার্যকরী জেসুস তেমনি উইঙ্গারের ভূমিকায়ও বেশ সাবলীল তিনি। গার্দিওলার মতে এই সক্ষমতাই তাকে দলের অতি গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত করেছে।

শিষ্য সম্পর্কে গার্দিওলা বলেন, ‘সে একজন ব্যাতিক্রমধর্মী খেলোয়াড় এবং আমাদের প্রতি মৌসুমের সাফল্যের পিছনে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।’ সাবেক শিষ্য আগুয়েরোর প্রশংসা করতেও ভোলেননি ম্যানসিটি কোচ। তিনি বলেন, ‘সার্জিও সবসময়ই দলের অংশ ছিল যখনই ও ফিট ছিল।’

জেসুসকে একজন সত্যিকারের স্ট্রাইকার বলে আখ্যা দেন গার্দিওলা। তিনি আরও বলেন, ‘তিনি যোগ দেয়ার পর থেকে স্ট্রাইকার থাকুক আর না থাকুক সিটি সর্বদাই আক্রমণাত্বক ফুটবল খেলে।’

দলবদলের বাজারে বিকল্প কোন স্ট্রাইকার দলে ভিড়াতে না পারায় শুরুর একাদশে জেসুসেরই থাকার সম্ভাবনা বেশি। এর আগে হ্যারি কেইনকে কিনতে চাইলেও টটেনহাম ছাড়তে চায়নি তাদের মূল খেলোয়াড়কে। সিটি যদি বিকল্প কোন স্ট্রাইকার দলে নিতে চায় তবে ট্রান্সফার উইন্ডোর সময়সীমা মেনে তাদেরকে চুক্তির আনুষ্ঠানিকতা সারতে হবে ৩১ আগস্টের মধ্যে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা