খেলা

 বার্সাতেই মেসি ক্যারিয়ার শেষ হোক চান গার্দিওলা

স্পোর্টস ডেস্ক : সদ্যই ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তির মেয়াদ দুই বছর বাড়িয়েছেন পেপ গার্দিওলা। আর তাতেই আগামী মৌসুমে মেসির সিটিতে পাড়ি জমানো নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। কিন্তু কাতালান কোচ গার্দিওলা নিজেই চান, আর্জেন্টাইন ফরোয়ার্ড ক্যাম্প ন্যুয়েই ক্যারিয়ার শেষ করুন।

এক সংবাদ সম্মেলনে মেসির সিটিতে পাড়ি জমানোর সম্ভাবনা নিয়ে প্রশ্ন করলে গার্দিওলা বলেন, 'মেসি বার্সেলোনার খেলোয়াড়। আমি বহুবার বলেছি, একজন ভক্ত হিসেবে আমি চাই মেসি সেখানেই ক্যারিয়ার শেষ করুক। তার চুক্তির মেয়াদ এই মৌসুমে শেষ হবে। আমি জানি না তখন ওর সিদ্ধান্ত কি হবে। '

আগামী গ্রীষ্মেই বার্সার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে মেসির। ফলে বিনা ট্রান্সফার ফিতেই ক্যাম্প ন্যু ছাড়তে পারবেন তিনি। মেসির সিটিতে যাওয়া নিয়ে জল্পনার পালে নতুন হাওয়া লাগে সিটিজেনদের সঙ্গে গার্দিওলার চুক্তির মেয়াদ বাড়ানোয়।

এখনও পুরো মৌসুমের জন্য চুক্তিবদ্ধ হলেও আগামী জানুয়ারির ট্রান্সফার উইন্ডো খোলার পর চাইলে অন্য কোনো ক্লাবের সঙ্গে আগেভাগেই কথাবার্তা চূড়ান্ত করে রাখতে পারবেন মেসি। সেক্ষেত্রে গার্দিওলার চুক্তির মেয়াদ ৭ মাস বাকি থাকতেই নবায়ন করার ব্যাপারটি সম্ভাবনার দোয়ার খুলে দিয়েছে বলেই ভাবা হচ্ছিল। কিন্তু সিটি ভক্তদের সব আনন্দে জল ঢেলে দিল গার্দিওলার এবারের মন্তব্য।

গতবার মেসিকে পাওয়ার চেষ্টা করেছিল পিএসজিও। এবারও হয়তো সিটির পাশাপাশি ফরাসি জায়ান্টরাও লড়াইয়ে নামবে। কিন্তু ৩৩ বছর বয়সী ফরোয়ার্ডকে ধরে রাখার সর্বোচ্চ চেষ্টা চালাবেন বলে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন বার্সার পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থীরা। ফলে ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত বার্সার কোচ থাকার সময় মেসির সঙ্গে কাজ করা গার্দিওলাও চান না সমর্থকদের অযথা বাড়তি আশা দিতে। তিনি বলেন, '

গার্দিওলা বলেন, 'বার্সার প্রতি আমি পূর্ণ শ্রদ্ধা পোষণ করি। তারা আমার জন্য যা করেছে তার জন্য আমি কৃতজ্ঞ। একাডেমীতে, খেলোয়াড় এবং কোচ হিসেবে তারা আমাকে সবকিছু দিয়েছে। এখন মেসি বার্সার খেলোয়াড় এবং ট্রান্সফার মার্কেট জুন ও জুলাইয়ে। এখন আমাদের সামনে অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ এবং অর্জন অপেক্ষা করছে। আপাতত আমাদের মাথায় এটাই কাজ করছে। এর বাইরে আমি কিছু বলতে পারব না। '

গার্দিওলার নতুন চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৩ সালে। ফলে সিটিতে তার সাত মৌসুম পূর্ণ হবে, যা যৌথভাবে বার্সা ও বায়ার্ন মিউনিখের কোচ হিসেবে কাটানো সময়ের সমান। ৪৯ বছর বয়সী কোচের প্রতি বড় বোর ক্লাবের নজর থাকলেও সিটির সঙ্গে চুক্তি নবায়ন না করলে সাময়িকভাবে অবসরে চলে যাওয়ার চিন্তাভাবনা করছিলেন তিনি। ২০১২ সালে বার্সা থেকে সরে দাঁড়ানোর পর তিনি বিরতি নিয়েছিলেন।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

অসহায় বৃদ্ধের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় রাস্তার পাশে অজ্ঞাতপরিচয় পড়ে থাকা বৃদ্ধ হেমায়...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

নানাবাড়িতে ৪ বছরের শিশুর মৃত্যু, হত্যার অভিযোগ বাবার 

মাদারীপুরের কালকিনি উপজেলার নানাবাড়িতে বেড়াতে গিয়ে চার বছর বয়সী শিশু হাফিজুর...

শাকিব খানের পোস্ট , ফিরছে টিম ‘বরবাদ’

বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন শাকিব...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানুন উপকারিতা ও ঝুঁকি

বর্তমানে ওজন নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে টানা ২৪ ঘণ্টা না খেয়ে থাকার প্রবণতা বাড়...

গণমিছিল সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলের ঘোষিত কর্মসূচি বাস্তব...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা