খেলা

বিশ্বের সেরা ২০ নারী ক্রিকেটারের তালিকায় বাংলাদেশের মুর্শিদা

স্পোর্টস ডেস্ক : আগামী ১০ বছর ক্রিকেট দুনিয়া শাসন করবেন এমন সম্ভাব্য ২০ জন নারী ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো। নিজের কৃতিত্বে সেই তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের বাঁ-হাতি ওপেনার মুর্শিদা খাতুন।

বিশ্বের নামকরা খেলোয়াড়, কোচ ও ধারাভাষ্যকারদের মতামতের ভিত্তিতেই নির্বাচন করা ভবিষ্যতের তারকা নারী ক্রিকেটারের এই তালিকা তৈরি করেছে ক্রিনইনফো।

২০১৮ সালে বাংলাদেশ নারী ক্রিকেট দলে অভিষেক হয় মুর্শিদার। এ পর্যন্ত দেশের হয়ে খেলেছেন ৫ ওয়ানডে ও ১০ টি-টোয়েন্টি। গত ফেব্রুয়ারিতে ব্রিসবেনে পাকিস্তানের বিপক্ষে ৩৮ বলে ৪৩ রানের ইনিংস খেলে আলোচনায় ওঠে আসেন তিনি।

এছাড়া নারী বিশ্বকাপে ভারতের বিপক্ষে করা ২৬ বলে ৩০ রানের ইনিংসটি, তাকে চিনিয়েছে আলাদা করে। তাইতো আগামীতে নারী ক্রিকেট শাসন করবেন, এমন এক তালিকায় জায়গা করে নিয়েছেন ২১ বছর বয়সী মুর্শিদা। এই তরুণীকে বাংলাদেশের ভবিষ্যৎ সম্পদ বলেও আখ্যা দিয়েছে ক্রিকইনফো।

এই তালিকায় আছেন ৫ জন অস্ট্রেলিয়ান, ৪ জন ভারতীয়, ৩ জন ইংলিশ ক্রিকেটার। এছাড়া দু’জন করে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের এবং একজন করে শ্রীলঙ্কা, পাকিস্তান ও নিউজিল্যান্ডের নারী ক্রিকেটার আছেন।

ক্রিকইনফোর ভবিষ্যৎ সেরা ২০ নারী ক্রিকেটার : শেফালি ভার্মা (ভারত), সোফিয়া মলিনেক্স (অস্ট্রেলিয়া), লাউরা উলভার্ট (দক্ষিণ আফ্রিকা), সোফিয়া একলেস্টন (ইংল্যান্ড), ইশি ওয়ং (ইংল্যান্ড), শাবিকা গাজনাবি (ওয়েস্ট ইন্ডিজ), অ্যামিলিয়া কের (নিউজিল্যান্ড) জেমি রদ্রিগেজ (ভারত), টাইলা ভ্লামিংক (অস্ট্রেলিয়া), সারাহ গ্লেন (ইংল্যান্ড), নাদন ডি ক্লার্ক (দক্ষিণ আফ্রিকা), রাধা যাদব (ভারত) উমাইমা সোহেল (পাকিস্তান), জর্জিয়া ওয়ারহ্যাম (অস্ট্রেলিয়া), সেনেতা গ্রিমন্ড (ওয়েস্ট ইন্ডিজ), মুর্শিদা খাতুন (বাংলাদেশ), ফোবি লিচফিল্ড (অস্ট্রেলিয়া), রিচা ঘোষ (ভারত), কাভিশা দিলহারি (শ্রীলঙ্কা), অ্যানাবেল সাদারল্যান্ড (অস্ট্রেলিয়া)।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

নিউইয়র্কে বারান্দা থেকে মা-মেয়েকে ফেলে দেওয়ার অভিযোগ, মায়ের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে ২৩ বছর বয়সী এক ন...

ঢাবি আইএএসডিএস গোল্ডেন জুবিলি অ্যাওয়ার্ড পেলেন আনদালীব

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের বিএস (সম্মান) চূড়ান্ত পরীক্...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিস্তার চরাঞ্চলে ভোর নামছে কুয়াশার চাদরে

শরতের শেষভাগেই গাইবান্ধার সুন্দরগঞ্জে অনুভূত হচ্ছে...

দুর্নীতি-অনিয়ম ও সন্ত্রাসের বিরুদ্ধে কোনো ছাড় নয়: ইঞ্জিনিয়ার বকুল

বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহ-সম্পাদক এবং নরসিংদী-৫ (র...

আইএমএফের সঙ্গে পাকিস্তানের স্টাফ লেভেল চুক্তি

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে ৭ বিলিয়ন ডলারের বর্ধিত ঋণ সহায়তা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা