খেলা

আন্তর্জাতিক ক্রিকেটে বেঁধে দেয়া হলো বয়সসীমা

ক্রীড়া ডেস্ক : বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি বয়স নিয়ে নতুন নিয়ম ঘোষণা করেছে। আন্তর্জাতিক পর্যায়ে খেলার জন্য ক্রিকেটারদের একটি ন্যূনতম বয়স নির্ধারণ করে দেওয়া হয়েছে। ১৫ বছর না হলে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে দেবে না আইসিসি।

কোনো ক্রিকেটারের বয়স ১৫ না হলে তাকে আন্তর্জাতিক পর্যায়ের কোনো ক্রিকেটেই খেলানো যাবে না। শুধু জাতীয় দলের আন্তর্জাতিক ক্রিকেটই নয়, অনূর্ধ্ব-১৯ পর্যায়েও কোনো ক্রিকেটার দেশের প্রতিনিধিত্ব করতে পারবেন না যদি তার বয়স ১৫ বছরের কম হয়।

খেলোয়াড়দের স্বাস্থ্যসুরক্ষা ও নিরাপত্তার কথা ভেবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে আইসিসি। কৈশোর বয়সের ক্রিকেটাররা আন্তর্জাতিক ক্রিকেটের চাপ সামলাতে পারেন কি না, তা অনেকদিন ধরেই বিতর্কের বিষয়। আধুনিক ক্রিকেটে অনেক দেশেই কম বয়সী ক্রিকেটারদের জাতীয় দল সামলানোর গুরুদায়িত্ব নিতে দেখা যাচ্ছে। তবে এবার আইসিসি নির্ধারণ করে দিল- জাতীয় দল হোক বা যুব দল, বয়স হওয়া চাই অন্তত ১৫।

এক বিবৃতিতে আইসিসি জানায়, এই নিয়ম পুরুষ ও নারী ক্রিকেট উভয় ক্ষেত্রেই আরোপিত হবে। সদস্য দেশগুলো অবশ্য বিশেষ ছাড় পেতে পারে, তবে সেই ছাড়ও দিতে হবে খোদ আইসিসিকে। কোনো বিশেষ পরিস্থিতির সৃষ্টি হলে সদস্য দেশকে আইসিসির কাছে আবেদন করতে হবে। উক্ত ক্রিকেটারের অভিজ্ঞতা ও মানসিক দিক বিবেচনা করা তাকে অনুমোদন দেওয়ার এখতিয়ার রাখবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

জাতীয় দলের হয়ে পুরুষ আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ বছরেরও কম বয়সে অভিষেক হয়েছে মাত্র তিনজনের। তাদের একজন পাকিস্তানের হাসান রাজা, ১৯৯৬ সালে যিনি ১৪ বছর ২৩৩ দিন বয়সে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামেন। বাকি দুইজন হলেন রোমানিয়ার মারিয়ান ঘেরাসিম ও কুয়েতের মিত ভাবসার।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

নিউইয়র্কে বারান্দা থেকে মা-মেয়েকে ফেলে দেওয়ার অভিযোগ, মায়ের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে ২৩ বছর বয়সী এক ন...

ঢাবি আইএএসডিএস গোল্ডেন জুবিলি অ্যাওয়ার্ড পেলেন আনদালীব

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের বিএস (সম্মান) চূড়ান্ত পরীক্...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিস্তার চরাঞ্চলে ভোর নামছে কুয়াশার চাদরে

শরতের শেষভাগেই গাইবান্ধার সুন্দরগঞ্জে অনুভূত হচ্ছে...

দুর্নীতি-অনিয়ম ও সন্ত্রাসের বিরুদ্ধে কোনো ছাড় নয়: ইঞ্জিনিয়ার বকুল

বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহ-সম্পাদক এবং নরসিংদী-৫ (র...

আইএমএফের সঙ্গে পাকিস্তানের স্টাফ লেভেল চুক্তি

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে ৭ বিলিয়ন ডলারের বর্ধিত ঋণ সহায়তা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা