খেলা

শিশিরের হাতের রান্না মিস করছেন সাকিব

ক্রীড়া ডেস্ক : যুক্তরাষ্ট্র থেকে সাকিব আল হাসান দেশে ফিরেছেন গেল ৫ নভেম্বর। দেখতে দেখতে পেরিয়ে গেছে দুই সপ্তাহ। এরইমধ্যে স্ত্রী উম্মে আল হাসান শিশিরের হাতের রান্না করা খাবার মিস করতে শুরু করেছেন মিস্টার সেভেন্টি ফাইভ।

১ বছরের নিষেধাজ্ঞার পুরো সময়টাই বলতে গেলে স্ত্রী-পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে কাটিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। মাঝে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের সম্ভাবনা দেখা দেয়ায়, বিকেএসপিতে ২ সপ্তাহের রূদ্ধদ্বার অনুশীলন করতে একবার দেশে এসেছিলেন সাকিব। তবে সিরিজ আবারও স্থগিত হয়ে যাওয়ায় পরিবারের কাছে ফিরে যান তিনি। এরপর নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর আবারও দেশে ফেরেন আল হাসান। এরইমধ্যে শুরু করেছেন অনুশীলনও। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি।

ক্রিকেট ছাপিয়ে সম্প্রতি অবশ্য অন্যান্য ইস্যুতে বেশ বিতর্কের জন্ম দিয়েছেন সাকিব। দেশে ফিরেই পরদিন একটি সুপারশপ উদ্বোধন করতে গেলে করোনার নিয়ম ভাঙার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এরপর সেলফি তুলতে চাওয়ায় এক ভক্তের ফোন ফেলে ভেঙে দেয়ার অভিযোগও ওঠে। এরমধ্যেই কলকাতায় পূজা উদ্বোধন করতে গিয়ে ফের বিতর্কের মুখে পড়েন তিনি। তার বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ তুলে দেশের একটি গোষ্ঠী। এরই ধারাবাহিকতায় একজন তাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার হুমকিও দেন। পরবর্তীতে নিজের ইউটিউব চ্যানেলে এসে ক্ষমা চান সাকিব আল হাসান।

এসবের মধ্যেই আবারো সামাজিক যোগাযোগমাধ্যমে সোচ্চার টাইগার অলরাউন্ডার। বৃহস্পতিবার বিকেলে ৯ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। যেখানে দেখা যায়, স্ত্রী শিশির রান্না করছেন। শিশিরকে ম্যানশন করে ক্যাপশনে সাকিব লিখেছেন, আবার কবে এই মজার খাবারটি খাচ্ছি?

যথারীতি এই পোস্টটিও দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। মজার মজার কমেন্ট করছেন অনেকেই। নাওমি মিনহাজ সোনিয়া নামের একজন লিখেছেন, 'এটা যদি আমি বাসাতে রান্না করি, তাহলে আম্মু আমাকে কান ধরে রান্না ঘর‌ থেকে বের করে দিবে। এমনিতেই কিছু পারি না!! তার উপর..'

মুহাম্মদ আবু সাঈদ নামের আরেকজন লিখেছেন, 'শুধু রান্না করলেই তো হবে না! দাওয়াত দিয়ে খাওয়াতে তো হবে নাকি! আচ্ছা থাক খাবো না। সাকিব ভাইকে বলে দিয়েন মাঠে নেমে বিশাল বিশাল ছক্কা মারতে। তাহলেই পেট ভরে যাবে।'

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

নিউইয়র্কে বারান্দা থেকে মা-মেয়েকে ফেলে দেওয়ার অভিযোগ, মায়ের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে ২৩ বছর বয়সী এক ন...

পাহাড়ের বুকে আঁকাবাঁকা রাস্তার রহস্য

দূর পাহাড়ে তাকালেই চোখে পড়ে সাপের মতো কুণ্ডলী পাকিয়ে ওপরে উঠে যাওয়া রাস্তা। ক...

গাজায় ধ্বংসযজ্ঞের মাঝেই ইসরায়েলের আরও কাছাকাছি ভারত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন ও বিশ্বজুড়ে তেল আবিবের ক্রমবর্ধমান কূটনৈতি...

শিক্ষকদের যৌক্তিক-ন্যায্য দাবির পক্ষে সরকার: মাহ্দী আমিন 

সক্ষমতা ও পারিপার্শ্বিকতা বিবেচনায় শিক্ষকদের যেকোনো যৌক্তিক ও ন্যায্য দাবির প...

ঢাবি আইএএসডিএস গোল্ডেন জুবিলি অ্যাওয়ার্ড পেলেন আনদালীব

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের বিএস (সম্মান) চূড়ান্ত পরীক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা