খেলা

‘বার্সেলোনার সব সমস্যার কারণ হতে হতে আমি ক্লান্ত’

ক্রীড়া ডেস্ক : যত কিছুই হোক, দায় একজনের কাঁধে। তিনি লিওনেল মেসি। বার্সেলোনার সব সমস্যার মূলে নাম জড়িয়ে যাওয়ার খবর শুনতে শুনতে এখন রীতিমত ক্লান্ত আর্জেন্টাইন খুদেরাজ। এসব নিয়ে কথা বলতেও এখন বিরক্তি লাগে তার।

বার্সার সুখের ঘরে আগুন লেগেছে অনেক আগেই। বোর্ডের সঙ্গে নানা বিরোধের জেরে গত আগস্টে ক্লাব ছাড়ার ঘোষণা দেন মেসি। যে ক্লাবটিতে ১৩ বছর বয়সে এসেছিলেন, ৩৩ বছর পেরিয়ে সেটি ছেড়ে দেয়ার সিদ্ধান্তটা কি এতটাই সহজ ছিল? মেসি কতটা বিতশ্রদ্ধ হয়ে এমন সিদ্ধান্ত নিয়েছিলেন, আন্দাজ করাই যায়।

কিন্তু বার্সা এই জায়গায় একটি খেল খেলেছে। এমনিতে লা লিগার মৌসুম শেষ হয় জুনে। চুক্তি অনুযায়ী, ক্লাব ছাড়তে হলে মৌসুম শেষেই জানাতে হবে মেসিকে। করোনার কারণে মৌসুম শেষ হওয়ার সময় পিছিয়ে যায় আগস্টে। সেই হিসেবে মৌসুম শেষেই জানিয়েছেন মেসি। কিন্তু জুনে জানানোর নিয়ম ছিল, এমন কথা বলে আর্জেন্টাইন খুদেরাজকে আটকে দেয় বার্সা।

মেসি চাইলে আইনি লড়াইয়ে যেতে পারতেন। কিন্তু যে ক্লাবটি তাকে পেলে-পুষে বড় করেছে, তাদের বিরুদ্ধাচারণ করতে চাননি। তাই আরেকটি মৌসুম থেকে যেতে রাজি হন।

মেসির সঙ্গে প্রকাশ্য একটা বিরোধ লেগে গিয়েছিল বার্সা সভাপতি হোসেপ মারিয়া বার্তোমেউয়ের। অক্টোবরেই তিনি পদত্যাগ করেন। এতে করে মেসি বার্সা ছাড়ার সিদ্ধান্ত বদলাতেও পারেন, আশা করছেন ভক্তরা।

কিন্তু এখানেই তো শেষ নয়। নতুন বিতর্ক বার্সার ফরাসি তারকা আঁতোয়া গ্রিজম্যানকে নিয়ে। অ্যাটলেটিমো মাদ্রিদ থেকে ন্যু ক্যাম্পে এসে মানিয়ে নিতে পারছেন না বিশ্বকাপজয়ী এ তারকা। এর দায়ও পড়ছে মেসির কাঁধে।

গ্রিজম্যানের আত্মীয় ইমানুয়েল লোপেজ ও সাবেক এজেন্ট এরিক ওলহাটসের মতে, ফরাসি তারকাকে সফল হতে দিচ্ছেন না মেসি। লোপেজ একটি ফরাসি পত্রিকাকে বলেছেন, ‘আমরা জানতাম বার্সেলোনায় গিয়ে প্রথম প্রথম গ্রিজম্যান খুব ভালো করতে পারবে না। ভেবেছিলাম এমন অবস্থা ছয় মাসের বেশি থাকবে না। কিন্তু দেখলাম, গোটা মৌসুমই গ্রিজম্যানকে সংগ্রাম করতে হলো। আসলে মেসির পাশে খেলাটা খুবই কঠিন একটা কাজ। আমরা সবাই জানি, ভেতরে-ভেতরে কী হয়!’

ওলহাটস আরও অভিযোগ করেন, বার্সার অনুশীলনেও কোচিং স্টাফরা বিশেষ কয়েকজন খেলোয়াড়কে বাড়তি সুবিধা দেন। তিনি বলেন, ‘মেসি অনুশীলনে একেবারেই খাটতে চায় না। বার্সেলোনার অনুশীলন প্রক্রিয়াটিই বিশেষ কিছু খেলোয়াড়কে খুশি করতে বানানো।’

এমন সব অভিযোগ মেসির কানে পৌঁছলো আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে খেলে বুধবার বার্সেলোনায় ফেরার পর। বিমানবন্দরে উৎসুক সাংবাদিকরা প্রসঙ্গটি তুলতেই মেসি বলে ওঠেন, ‘সত্যিটা হলো ক্লাবের সব সমস্যার কারণ হতে হতে আমি এখন বেশ ক্লান্ত। তার ওপর ১৫ ঘন্টার ফ্লাইট শেষ করে এসে আমাকে কর কর্তৃপক্ষের সঙ্গে দেখা করতে হবে। এটা আসলেই পাগলামি।’

প্রসঙ্গত, স্পেনে কয়েক বছর ধরেই কর জটিলতায় হাঁসফাঁস করতে হচ্ছে মেসিকে। কর ফাঁকির দায়ে ২০১৬ সালে তাকে ২১ মাসের কারাদণ্ডাদেশ দেয় স্প্যানিশ আদালত। যদিও স্পেনের আইন অনুযায়ী, আগে দণ্ডপ্রাপ্ত না হলে দুই বছরের কম সময়ের সাজায় জেল খাটতে হয় না।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

নিউইয়র্কে বারান্দা থেকে মা-মেয়েকে ফেলে দেওয়ার অভিযোগ, মায়ের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে ২৩ বছর বয়সী এক ন...

পাহাড়ের বুকে আঁকাবাঁকা রাস্তার রহস্য

দূর পাহাড়ে তাকালেই চোখে পড়ে সাপের মতো কুণ্ডলী পাকিয়ে ওপরে উঠে যাওয়া রাস্তা। ক...

গাজায় ধ্বংসযজ্ঞের মাঝেই ইসরায়েলের আরও কাছাকাছি ভারত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন ও বিশ্বজুড়ে তেল আবিবের ক্রমবর্ধমান কূটনৈতি...

শিক্ষকদের যৌক্তিক-ন্যায্য দাবির পক্ষে সরকার: মাহ্দী আমিন 

সক্ষমতা ও পারিপার্শ্বিকতা বিবেচনায় শিক্ষকদের যেকোনো যৌক্তিক ও ন্যায্য দাবির প...

ঢাবি আইএএসডিএস গোল্ডেন জুবিলি অ্যাওয়ার্ড পেলেন আনদালীব

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের বিএস (সম্মান) চূড়ান্ত পরীক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা