খেলা

ওয়েব সিরিজে অভিনয় করছেন সানিয়া মির্জা!

স্পোর্টস ডেস্ক : টেনিসের র‌্যাকেট ছেড়ে দিয়ে এবার কি পুরোপুরি অভিনেত্রী হয়ে যাচ্ছেন ভারতীয় টেনিসের গ্ল্যামার গার্ল সানিয়া মির্জা! সিনে দুনিয়ায় অভিষেক ঘটতে চলেছে ভারতীয় টেনিসের এক নম্বর তারকার। রুপালি পর্দায় পা রাখতে চলেছেন তিনি!

যদিও বড় পর্দায় নয়, ছোট পর্দায় অভিষেক হতে চলেছে সানিয়ার। নিউজ এইটিন সূত্রে জানা গেছে, টিবি বা যক্ষা রোগের বিরুদ্ধে জনসচেতনতা বাড়ানোর জন্য এমটিভি নিষেধ অ্যালোন টুগেদার’ নামের একটি ওয়েব সিরিজে অভিনয় করতে চলেছেন ভারতীয় এই টেনিস তারকা।

ওয়েব সিরিজে অভিনয় নিয়ে সানিয়া মির্জা বলছেন, আমাদের দেশে (ভারতে) ৩০ বছরের নিচে যাদের বয়স, তাদের প্রায় অর্ধেকই টিবি রোগে আক্রান্ত। মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে এবং রোগ সম্পর্কে চিন্তাধারা বদলাতেই আসছে এই ওয়েব সিরিজ।

সদ্য বিবাহিত দম্পতি ভিকি এবং মেঘার জীবনের নানান সমস্যা এবং টানাপোড়েন এই ওয়েব সিরিজের মূল বিষয়বস্তু। করোনার কারণে লকডাউন এর ফলে তাদের জীবনেও নানা সমস্যা সামনে এসেছে। করোনার সঙ্গে যক্ষা রোগে আক্রান্তদের অবস্থা আরও খারাপ হয়। পাঁচটি পর্বে দেখানো হবে এই ওয়েব সিরিজ। দম্পতির চরিত্রে অভিনয় করছেন সৈয়দ রাজা আহমেদ ও প্রিয়া চৌহান।

সানিয়া মির্জা বলেন, প্রতিটি সময়ই কেউ না কেউ টিবি রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে। করোনা মহামারির মধ্যে এই ঝুঁকিটা আরও কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। অন্য সময়ের চেয়ে বর্তমানে টিবি রোগ নিরাময়ে লড়াই করাটাও বেশ কঠিন। এই বিষয়টাই আমাকে এই ভূমিকায় অভিনয় করতে উদ্বুদ্ধ করেছে। আমার বিশ্বাস, এই চরিত্রে আমার উপস্থিতি টিবি রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে বড় এবং ইতিবাচক একটি ভূমিকা রাখবে।

নভেম্বরের শেষ সপ্তাহে এমটিভি ইন্ডিয়া এবং এমটিভি নিষেধের সোশ্যাল মিডিয়া পেজে পাঁচ পর্বের এই ওয়েব সিরিজ প্রচার করা হবে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্বে জোর বাংলাদেশের

টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত...

ডিজেলের দাম বৃদ্ধি, চুক্তি দর সমন্বয়ের দাবি

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বার্থ অপারেটরদের চুক্তি...

রিয়ালের পর শতকোটির ঘরে বার্সা

মাঠের সাফল্যের পাশাপাশি আর্থিক দিক থেকেও ভালো সময় পার করছে বার্সেলোনা। ২০২৫-২...

যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ ইরানের

চলমান যুদ্ধের অবসানে নিউইয়র্কে অনুষ্ঠিত এক বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একট...

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ

ভারত থেকে ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা