সানিয়া মির্জা
খেলা

আমার ওপর দিয়ে ঝড় বয়ে যাচ্ছে

সান নিউজ ডেস্ক: ভারতের টেনিস সেনসেশন সানিয়া মির্জাকে ক্রীড়া ক্ষেত্রে অবদানের জন্য পুরস্কৃত করা হয়েছে। জিও নিউজের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আরও পড়ুন: ভুল পতাকা দিয়ে টিকিট ছেড়েছে বিসিবি!

মুম্বাইয়ে মঙ্গলবার এক অনাড়ম্বর অনুষ্ঠানে কিংবদন্তি ক্রিকেট তারকা সুনিল গাভাস্কার তার হাতে এ পুরস্কার তুলে দেন। স্পোর্টস স্টার নামে একটি ম্যাগাজিন এ পুরস্কারের আয়োজন করে। সানিয়া মির্জা বলেন, আমাকে পুরস্কৃত করার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি।

তিনি আরও বলেন, গত কয়েক মাস ধরে আমার ওপর দিয়ে অনেক ঝড় যাচ্ছে। আপনারা আমাকে সম্মানিত করায় আমি কৃতার্থ।

সানিয়া মির্জা আরও বলেন, আমি যখন ছোট ছিলাম, তখন ভাবতাম— স্পোর্টস স্টার ম্যাগাজিনের কভার পেজে যদি আমার ছবি থাকত। আজ সেই আশা পূর্ণ হলো।

আরও পড়ুন: মেসিই হলেন ফিফা বর্ষসেরা

প্রসঙ্গত, সানিয়া মির্জা হলেন একজন ভারতীয় পেশাদার টেনিস খেলোয়াড়। তিনি ২০০৩ থেকে ২০১৩ সাল পর্যন্ত এক দশক উপরে ধরে ভারতীয় টেনিস অঙ্গনে এক নম্বর অবস্থান করা সর্বোচ্চ রেকর্ডধারী ভারতীয় খেলোয়াড়। পরবর্তীতে তার একক প্রতিযোগিতায় থেকে তার অবসর গ্রহণের পর থেকে অঙ্কিতা রায়না শীর্ষ স্থান দখল করেন।

সানিয়া ১৯৮৬ সালের ১৫ই ডিসেম্বর একজন ক্রীড়া সাংবাদিক ইমরান মির্জা এবং নাসিমার ঘরে ভারতের মুম্বাই, মহারাষ্ট্রে জন্মগ্রহণ করেন। তিনি এবং তার ছোট বোন আনাম ভারতের অন্ধ্রপ্রদেশ, হায়দ্রাবাদ এর একটি মুসলিম সম্ভান্ত পরিবারের মধ্যে প্রতিপালিত হন।

ব্যক্তি জীবনে সানিয়া মির্জা ২০১০ সালে ভালোবেসে বিয়ে করেন পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব মালিককে। ২০১৮ সালে সানিয়া-শোয়েবের ঘর আলো করে আসে পুত্রসন্তান ইজহান মির্জা মালিক।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্বে জোর বাংলাদেশের

টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত...

ডিজেলের দাম বৃদ্ধি, চুক্তি দর সমন্বয়ের দাবি

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বার্থ অপারেটরদের চুক্তি...

যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ ইরানের

চলমান যুদ্ধের অবসানে নিউইয়র্কে অনুষ্ঠিত এক বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একট...

রিয়ালের পর শতকোটির ঘরে বার্সা

মাঠের সাফল্যের পাশাপাশি আর্থিক দিক থেকেও ভালো সময় পার করছে বার্সেলোনা। ২০২৫-২...

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ

ভারত থেকে ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা