খেলা

আর্জেন্টাইন ক্লাবে জামাল ভূঁইয়া!

স্পোর্টস ডেস্ক : ঢাকায় দূতাবাস খুলেছে আর্জেন্টিনা। দুই দেশের মধ্যে ফুটবল উন্নয়নে কথা-বার্তা চলছে। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলকে বাংলাদেশের সমর্থকরা যেভাবে সমর্থন দিয়ে গেছে, তা অভিভূত করেছে আর্জেন্টিনাকে। যার রেশ ধরে বাংলাদেশ এবং আর্জেন্টিনার মধ্যে সম্পর্ক উন্নয়নের জোয়ার বইছে এখন।

আরও পড়ুন: মেসিই হলেন ফিফা বর্ষসেরা

সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকাল থেকেই রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশের শীর্ষ ক্লাব কর্তারা আসতে শুরু করেন। উদ্দেশ্য ছিল আর্জেন্টাইন ক্লাব রিভারপ্লেট কর্মকর্তার সঙ্গে বৈঠক করা। এরই এক ফাঁকে ঘটনাস্থলে জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার দেখা মেলে। তিনিও আর্জেন্টিনা ফুটবল সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছেন।

এরই মধ্যে সরকারি পর্যায়ে চার বছরের চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে। আবার বাংলাদেশে একাডেমি করার আগ্রহ দেখিয়েছে আর্জেন্টিনার শীর্ষ পর্যায়ের ক্লাব রিভারপ্লেট। আরেক আর্জেন্টাইন ক্লাব জিমেসিয়া ডি লা প্লাতা বাংলাদেশে আসবে দুটি প্রীতি ম্যাচ খেলার জন্য।

দুই দেশের মধ্যে ফুটবল উন্নয়নের সম্পর্ক শুধু এখানেই থেমে থাকছে না। একে আরও এগিয়ে নেওয়ার জন্য অগ্রণী ভূমিকা পালন করছে আর্জেন্টিনার ফুটবল ক্লাবগুলো। যেমন- এরই মধ্যে খবর বেরিয়েছে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়াকে খেলার প্রস্তাব দিয়েছে আর্জেন্টাইন ক্লাব সোল ডি মায়ো। আর্জেন্টিনার গণমাধ্যমই এ খবর প্রকাশ করেছে।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

ফুটবল বিষয়ক আর্জেন্টাইন শীর্ষস্থানীয় গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস দাবি করেছে, বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাব শেখ রাসেলের খেলোয়াড়ের সঙ্গে সোল ডি মায়োর চুক্তিও সম্পন্ন হয়েছে। ওই গণমাধ্যমের বরাত দিয়ে এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি ভেসে বেড়াচ্ছে।

সোমবার ঢাকায় চালু হয়েছে আর্জেন্টাইন দূতাবাস। ওই অনুষ্ঠানে জামাল ভূঁইয়ার উপস্থিতির একটা ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যে ছবিতে, টেবিলে দেখা গেছে তার ৬ নম্বর জার্সি, আর্জেন্টিনা জাতীয় দলের জার্সি ও সোল ডি মায়োর জার্সি। যে জার্সিতে জামালের নাম ও নম্বর ৬ উল্লেখ করা হয়েছে।

তবে জামাল ভূঁইয়ার ক্লাব শেখ রাসেল ক্রীড়া চক্রের অন্যতম পরিচালক সালেহ জামান সেলিম গণমাধ্যমকে বলেন, জামাল ভূঁইয়া এমন কোনো প্রস্তাব পেলে সেই খবর সবার আগে আমি জানতাম। আমি এখনো কোনো খবর পাইনি।

আরও পড়ুন: বাংলাদেশে একাডেমি গড়তে চায় আর্জেন্টিনা

জামাল ভূঁইয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। মোবাইলে কয়েকবার রিং হলেও পরে বন্ধ করে রাখেন জামাল ভূঁইয়া।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নির্বাচনে হেরে ব্রাজিল ছেড়ে আমেরিকায় বলসোনারো

ব্রাজিলের সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত ডানপন্থি প্রার্থী ফ্লাভিও ব...

৬০ শতাংশ ভোট গণনা শেষ, এগিয়ে নেতানিয়াহুর দল

ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে এখন পর্যন্ত গণনা করা ভোটের হিসাবে এগিয়ে রয়েছে...

নওগাঁয় পুলিশের অভিযানে চোরাই অটোরিকশা উদ্ধার

নওগাঁয় পুলিশ সুপারের নির্দেশনায় সদর থানা পুলিশের অ...

আচরণবিধি ভেঙে শাস্তি পেলেন রউফ, জরিমানা ইংল্যান্ডেরও

আইসিসির আচরণবিধি লঙ্ঘনের দায়ে পাকিস্তানের পেসার হারিস রউফকে ম্যাচ ফির ২০ শতাং...

নওগাঁয় মাদকবিরোধী অভিযানে নারী গ্রেফতার

নওগাঁর মান্দায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে পলি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা