ছবি : সংগৃহিত
খেলা

ভুল পতাকা দিয়ে টিকিট ছেড়েছে বিসিবি!

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সিরিজ শুরুর আগেই বড় ভুল করে বসেছে। বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচের টিকিটে ইংল্যান্ডের ভুল পতাকা দিয়ে ছাপানো হয়েছে।

আরও পড়ুন : আর্জেন্টাইন ক্লাবে জামাল ভূঁইয়া!

ম্যাচের টিকিটে বাংলাদেশের পতাকার পাশাপাশি ইংল্যান্ডের যে পাতাকা দেওয়া হয়েছে সেটি মূলত গোটা যুক্তরাজ্যের।

প্রসঙ্গত, ইংল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস ও স্কটল্যান্ডসহ কিছু দেশ নিয়ে গঠিত যুক্তরাজ্য।

আরও পড়ুন : মেসিই হলেন ফিফা বর্ষসেরা

ইংল্যান্ড সাদা রঙের উপর লাল যোগ চিহ্ন সম্বলিত পতাকা ব্যবহার করে থাকে। ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা আইসিসির ওয়েবসাইটেও ইংল্যান্ডের মূল ছবি ব্যবহার করা হয়েছে। অথচ বিসিবির টিকিটে গোটা যুক্তরাজ্যের পতাকা দিয়ে ছাপানো হয়েছে।

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটুর দৃষ্টি আকর্ষণ করলে তিনি এ বিষয়ে বলেন, ‘আমি এই মাত্রই জানতে পেরেছি এটা। কেন দিয়েছে, কারা দিয়েছে এই পতাকা খোঁজ নিয়ে দেখছি।’

আরও পড়ুন : বাংলাদেশে একাডেমি গড়তে চায় আর্জেন্টিনা

এটাই প্রথম নয়, বিসিবির এমন ভুল মাঝেমধ্যেই করে থাকে। ২০১৮ সালে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের টিকিটে ভুল করেছিল। এই টিকিটে ইংরেজি লেখা সব বানান ঠিক থাকলেও বাংলাদেশ বানানে 'বি'-এর পর একটি 'এন' বেশি লেখা হয়েছে।

আরও পড়ুন : ২০০ টাকায় বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ

পাকিস্তানের বিপক্ষে ২০২১ সালে টেস্ট সিরিজের খেলোয়াড় তালিকায় দেখা যায়, বাংলাদেশের নাম লিখা বামগ্লাদেশ! একই সিরিজে খেলা সকাল ১০টায় শুরু হওয়ার কথা থাকলেও টিকিটে লেখা ছিল রাত ১০টায়। আর এবার পতাকায় ভুল করে বসলো তারা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা