খেলা

সাকিব ইস্যুতে ‘বোমা ফাটালেন’ বলিউড অভিনেত্রী কঙ্গনা

ক্রীড়া ডেস্ক : কলকাতায় কালীপূজার অনুষ্ঠানে গিয়ে বাংলাদেশের এক শ্রেণির মানুষের রোষের শিকার হয়েছেন সাকিব আল হাসান। এজন্য হত্যার হুমকিও পেয়েছেন সাকিব। পরে সোমবার (১৬ নভেম্বর) নিজের ইউটিউব চ্যানেলে ঘটনাটির ব্যাখ্যা দেওয়ার পাশাপাশি ক্ষমা প্রার্থনাও করেছেন বাংলাদেশের এই অলরাউন্ডার।

অনেকে সাকিবের ক্ষমা চাওয়াকে ইতিবাচকভাবে দেখছেন, আবার অনেকে নেতিবাচকভাবে। অনেকেই মনে করছেন সাকিব প্রচণ্ড চাপের মুখে এবং ভয়ে ক্ষমা চেয়েছেন। আরেকদল বলছেন, সাকিব কালীপূজায় গিয়ে ইসলাম ধর্মের ক্ষতি করেছেন। তবে তিনি যেহেতু ক্ষমা চেয়েছেন তাকে ক্ষমা করাই উচিত।

এবার এই ইস্যুতে কথা বলেছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। নিজের টুইটারে পোস্ট করে কঙ্গনা বলেন, “মন্দিরে এত ভয় কেন? কোনও কারণ তো থাকবে? এমনি এমনি কেউ এত ঘাবড়ে যায় না। আমি তো সারাজীবন মসজিদে থাকলেও রাম নাম কেউ হৃদয় থেকে মুছে দিতে পারবে না। নিজেদের প্রার্থনায় বিশ্বাস নেই, নাকি হিন্দু অতীত তোমাদের মন্দিরের প্রতি আকর্ষিত করছে? প্রশ্ন করো নিজেকে…’’

এটা নিয়ে কঠোর আইন থাকা দরকার বলে মনে করেন কঙ্গনা রানাওয়াত। তিনি বলেন, “ওদের কাছে এর জবাব নেই। ওরা আপনার বাড়ি ভেঙে দেবে, জেলে পাঠিয়ে দেবে। আপনার আওয়াজ দমিয়ে রাখতে ডিজিটাল মাধ্যমেও রুদ্ধ করে দেয়, কোনও ডিজিটাল পরিচয় বন্ধ করা ভার্চুয়াল দুনিয়ায় হত্যার মতোই। এর বিরুদ্ধে কঠোর আইন থাকা দরকার।”

তিনি আরও বলেন, “নিজের দেশেই এক ক্রীতদাসের মতো ব্যবহার করার কারণে অসুস্থ ও ক্লান্ত। আমরা আমাদের উৎসব পালন করতে পারব না, সত্যি বলতে পারব না, আতঙ্কবাদের নিন্দা করতে পারব না, এ ধরনের জীবনযাপন করে লাভ কী।”

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

রপ্তানিতে সুখবর, ৪৩ খাতে নগদ প্রণোদনা অব্যাহত

দেশের রফতানি খাতকে আরও গতিশীল রাখতে ৪৩টি পণ্য ও সেবা খাতে নগদ প্রণোদনা অব্যাহ...

নিরপেক্ষ নির্বাচনে এসেছে সরকার, তাই দায়বদ্ধতা আছে: রিজভী

বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আসে নাই, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: মামলা, গ্রেপ্তার ২

সাভারে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) পদযাত্রা কর্মসূচি শেষে সমাবেশ চলাকালে বিস...

দুর্দান্ত প্রত্যাবর্তনে কোয়ার্টারে আর্জেন্টিনা

বিশ্বকাপের শেষ ষোলোতে এক রোমাঞ্চকর লড়াইয়ে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফা...

মোংলায় বৈরী আবহাওয়া, দুর্ভোগে উপকূলের খেটে খাওয়া মানুষ 

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মোংলা সমুদ্র বন্...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা