খেলা

৩১ সদস্যের অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করলো বিসিবি

ক্রীড়া প্রতিবেদক : দুই সপ্তাহের অনুশীলন ক্যাম্পের জন্য ৩১ সদস্যের অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ২২ নভেম্বের থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে এই ক্যাম্প।

শেষ হবে আগামী ৪ ডিসেম্বর। বুধবার (১৮ নভেম্বর) বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যামে বিষয়টি নিশ্চিত করেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটারদের বিকেল ৫টার মধ্যে মিরপুরের ক্রীড়া পল্লীতে রিপোর্টিং করতে বলা হয়েছে। আর শনিবার (২১ নভেম্বর) ক্রিকেটারদের করোনা টেস্ট করানো হবে। এই ক্যাম্প চলাকালীন ক্রিকেটাররা দুই দলে ভাগ হয়ে পাঁচটি ৫০ ওভারের ম্যাচ খেলবে। ২৫ নভেম্বর অনুষ্ঠিত হবে প্রথম ওয়ানডে। বাকি ম্যাচগুলো যথাক্রমে ২৭ নভেম্বর, ৩০ নভেম্বর এবং ২ ও ৪ ডিসেম্বর মাঠে গড়াবে।

এর আগে গত অক্টোবরে বিকেএসপিতে চার সপ্তাহের জন্য অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প শুরু হয়েছিল। কিন্তু দুজন ক্রিকেটার করোনা আক্রান্ত হওয়ায় সেই ক্যাম্প তিন সপ্তাহ পর বন্ধ করে দেওয়া হয়।

৩১ সদস্যের অনূর্ধ্ব-১৯ দল :

ওপেনিং ব্যাটসম্যান : মো. ইমন আলী, ইফতেখার হোসেন ইফতি, মো. হাবিবুর শেখ মুন্না, মো, প্রান্তিক নওরোজ নাবিল ও নাঈম আহমেদ।

মিডল অর্ডার : মো. সাকিব শাহরিয়ার, মো. সোহাগ আলী, এসএম মেহরব হাসান, আব্দুল্লাহ আল মামুন,মো. খালিদ হাসান, আইচ মোল্লাহ, মো. আশরাফুল হাসান রিহাদ খান ও তৌহিদুল ইসলাম ফেরদৌস।

পেস বোলার : মো. মুশফিক হাসান, আরিফ আহমেদ অনিক, মো. বায়েজিদ মিয়া রোমান, মো. আশিকুর জামান, মহিউদ্দিন তারেক, রিপন মন্ডল ও মো. মোস্তাকিম মিয়া।

স্পিনার : আহসান হাবীব লিওন, নাইমুর রহমান নয়ন, মো. আশরাফুল ইসলাম সিয়াম, শামসুল ইসলাম ইপন ও শায়ান আহমেদ চৌধুরী।

অলরাউন্ডার : মো. মিসবাহ আহমেদ সানা, মাকসুদুর রহমান, মো.গোলাম কিবরিয়া, মাহফুজুর রহমান রাব্বি, মো. জিল্লুর রহমান ও মো. জাকারিয়া ইসলাম শান্ত।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনায়...

শুধু দুদকের একার পক্ষে দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা বলেছেন, শুধু দুদকের একার পক্ষে দেশে দ...

খাগড়াছড়িতে প্রতিপক্ষের ব্রাশফায়ারে নিহত ৩

খাগড়াছড়ির পানছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠ...

আড়িয়াল খাঁ নদীর ভাঙনের আতঙ্ক, স্থায়ী বাঁধ নির্মানের দাবি  

প্রতি বছর বর্ষা মৌসুম এলে আতংকে থাকে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার খুনেরচর...

পরীক্ষার হলে মোবাইল ব্যবহার, এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ কেন্দ্রে (এইচএসসি) পরীক্ষার হলে মোবাইল ফোন ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা