খেলা

হত্যার হুমকিতে সাকিবের জন্য ‘গান ম্যান’

ক্রীড়া প্রতিবেদক : সাকিব আল হাসানের নিরাপত্তা রক্ষায় একজন ‘গান ম্যান’ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সশস্ত্র নিরাপত্তারক্ষী সাকিব আল হাসানের বাসা থেকে মিরপুর স্টেডিয়ামে আসা যাওয়ার সময় বিশ্বসেরা অলরাউন্ডারের সঙ্গে থাকবেন। এ খবর জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন।

বুধবার নিজামুদ্দিন চৌধুরী বলেন, সাকিব আল হাসানের নিরাপত্তার বিষয়ে সজাগ বিসিবিও। সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে আমরা সাকিবের নিরাপত্তার বিষয়টি নিয়ে কথা বলেছি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গেও। বিসিবির তরফ থেকে সাকিবকে একজন দেহরক্ষী দেয়া হয়েছে। তার বাসা থেকে মিরপুর মাঠে আসা যাওয়ার সময় ওই গান ম্যান সাকিবের সঙ্গে থাকবেন।

সম্প্রতি কলকাতায় এক পূজা মণ্ডপ উদ্বোধনের ঘটনাকে কেন্দ্র করে বিতর্কে জড়ান সাকিব আল হাসান। এক যুবক ফেসবুক লাইভে এসে ছুরি হাতে সাকিবকে হত্যার হুমকি দেয়।

পরে সুনামগঞ্জ থেকে ওই যুবককে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনায়...

শুধু দুদকের একার পক্ষে দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা বলেছেন, শুধু দুদকের একার পক্ষে দেশে দ...

খাগড়াছড়িতে প্রতিপক্ষের ব্রাশফায়ারে নিহত ৩

খাগড়াছড়ির পানছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠ...

আড়িয়াল খাঁ নদীর ভাঙনের আতঙ্ক, স্থায়ী বাঁধ নির্মানের দাবি  

প্রতি বছর বর্ষা মৌসুম এলে আতংকে থাকে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার খুনেরচর...

পরীক্ষার হলে মোবাইল ব্যবহার, এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ কেন্দ্রে (এইচএসসি) পরীক্ষার হলে মোবাইল ফোন ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা