খেলা

গোলশূন্য ড্রতে সিরিজ বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক : আজকের ম্যাচে জিতলে নেপালকে হোয়াইটওয়াশ করার সুযোগ ছিল। কিন্তু অনেক চেষ্টা করেও কোনো গোলের দেখা পায়নি জামাল ভূঁইয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ দল। দুই ম্যাচের সিরিজে ১-০তে ট্রফি নিজেদের করে নেয় বাংলাদেশ। মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে গোলশূন্য ড্র করে নেপাল-বাংলাদেশ।

মঙ্গলবার (১৭নভেম্বর) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ও নেপালের মধ্যেকার মুজিববর্ষ ফিফা ফ্রেন্ডলি সিরিজের দ্বিতীয় ম্যাচটি ড্র হয়েছে গোলশূন্যভাবে। গত শুক্রবার প্রথম ম্যাচে বাংলাদেশ ২-০ গোলে হারিয়েছিল অথিতি দলটিকে।

দুই ম্যাচের সিরিজে দুটি জয়ই প্রত্যাশা করেছিল দর্শকরা। বাংলাদেশ দলের কোচ, খেলোয়াড়রাও বলেছিলেন জয়ের ধারা অব্যাহত রাখতে চান তারা। কিন্তু প্রথম ম্যাচের বাংলাদেশকে খুঁজে পাওয়া যায়নি দ্বিতীয় ম্যাচে।

প্রথম ম্যাচের একাদশে দুটি পরিবর্তন এনেছিলেন ভারপ্রাপ্ত কোচ স্টুয়ার্ট ওয়াটকিস। গোলরক্ষক আশরাফুল ইসলাম রানাকে এ ম্যাচে পুরো সময়ই খেলিয়েছেন কোচ। ডিফেন্ডার রিয়াদুল হাসানের পরিবের্ত একাদশে রাখা হয়েছিল অভিজ্ঞ ইয়াসিন খানকে। তবে ম্যাচ শেষে অনেকটা হতাশ হয়েই গ্যালারি ছেড়েছে সমর্থকরা। কারণ, তাদের প্রত্যাশা ছিল দুটি ম্যাচই জিতবে জামাল ভূঁইয়ারা।

ম্যাচ শেষে আতশবাজি ফুটিয়ে সিরিজ জয় উদযাপন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। প্রথম ম্যাচের সমান না হলেও দ্বিতীয় ম্যাচে হাজার দশেক দর্শক বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে উপস্থিত থেকে জীবন-সাদ উদ্দিনের উৎসাহ দিয়ে গেছে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

মাদারীপুরে ভেজাল খাদ্যপণ্য বিক্রি, দুইজনের কারাদণ্ড ও জরিমানা      

মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ...

পল্লবীতে মুখে বালিশ চেপে অজ্ঞান করে কিশোরীকে ধর্ষণ 

রাজধানীর পল্লবীতে ১৪ বছরের এক কিশোরীকে মুখে বালিশ চেপে অজ্ঞান করে ধর্ষণের অভি...

কর্ণফুলী টানেলে ১৬১৬ কোটি টাকার অনিয়ম: আইএমইডি

কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পে ১ হাজার ৬১৬ কোটি টাকার আর্থিক অনিয়মের তথ্য উঠ...

লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

দেশের বিশিষ্ট লেখক, গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা