খেলা

দর্শকের ‘পকপক’ এর ভয়ে জিততে চায় জামাল ভূঁইয়ারা

ক্রীড়া প্রতিবেদক : দীর্ঘ আট মাস পর আন্তর্জাতিক ফুটবলে ফিরেছে বাংলাদেশ। শুক্রবার (১৩ নভেম্বর) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সফরত নেপালকে ০-২ গোলে উড়িয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে লাল-সবুজের জার্সিধারীরা।এর মধ্য দিয়ে দীর্ঘ ৫ বছর পর নেপালের বিপক্ষে জয় পেল বাংলাদেশ। এর আগে ২০১৫ সালের ডিসেম্বরে ঢাকায় নেপালের বিপক্ষে জয় লাভ করে বাংলাদেশ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকাল ৫টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ প্রীতি ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। শেষ ম্যাচে ড্র করলেই সিরিজ নিশ্চিত হবে জামাল ভূঁইয়াদের। তবে বাংলাদেশ অধিনায়ক চান, এই ম্যাচেও জিততে।

সোমবার (১৬ নভেম্বর) অনুশীলন শেষে সাংবাদিকদের জামাল ভূঁইয়া বলেন, ‘আগের ম্যাচে প্রথমার্ধ ভালো ছিল। দ্বিতীয়ার্ধে আমি ১০/১৫ মিনিট খেলছি। প্রথমার্ধে ভালো খেললেও দ্বিতীয়ার্ধে কষ্ট করতে হয়েছে। আমাদের শুধু প্রথমার্ধে ভালো খেললে চলবে না, দুই অর্ধেই ভালো খেলতে হবে। আগামীকাল সেটাই আমাদের লক্ষ্য। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দল কেমন খেলেছে। সে হিসেবে প্রথম ম্যাচের পারফরম্যান্সে আমি খুশি।’

তিনি আরও বলেন,‘ আগামীকালকে ম্যাচটি ফাইনালের মতো। জিতলে বাংলাদেশের ফুটবলের জন্য খুবই ভালো। হারলে সবাই পকপক করবে। সুতরাং আমাদের জিততেই হবে।’

আগের ম্যাচের ভুল নিয়ে তিনি বলেন, ‌‘মিস পাস তো হতেই পারে। আট মাস পর ফুটবল খেলেছি। আমরা জিতেছি। একটু খুশি থাকেন। হারলে না হয় সমালোচনা করবেন। ফলাফলটাই আসল।’

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা