খেলা

ফেসবুক লাইভে সাকিবকে হত্যার হুমকি

ক্রীড়া ডেস্ক : বাংলাদেশের ক্রিকেট পাড়ায় বর্তমান সময়ে সবচেয়ে বেশি আলোচিত বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। গেল ২৮ অক্টোবর তার নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর থেকে একের পর এক আলোচনা-সমালোচনার শিকার হচ্ছেন তিনি।

সেলফি তুলতে আসা ভক্তের ফোন ফেলে দেওয়ার পর কলকাতায় গিয়ে কালিপূজার উদ্বোধন। সব মিলিয়ে দারুণ বিপাকে বিশ্বসেরা এই অলরাউন্ডার। এরই মধ্যে রোববার (১৫ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে দা উঁচিয়ে সাকিবকে হত্যার হুমকি দিয়েছেন সিলেট জেলার মহসিন তালুকদার নামে এক তরুণ।

সাকিবের কলকাতায় যাওয়ার কারণে বিক্ষুব্ধ এই তরুণ তাকে টুকরো টুকরো করে ফেলার হুমকি দিয়েছেন, এছাড়াও সাকিবকে অকথ্য ভাষায় গালাগালিও করেন মহসিন তালুকদার। ভিডিওতে মহসিন বলেন, সাকিবকে হত্যা করতে প্রয়োজনে হেঁটেই ঢাকা যাবেন তিনি।

লাইভ ভিডিওটি গত রাত ১২ টা ৭ মিনিটে প্রচার করেন, এরপর সোমবার (১৬ নভেম্বর) সকালে আবারও লাইভে এসে আগের ভিডিওর জন্য দুঃখ প্রকাশ করে সবার উদ্দেশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। তিনি কারও চাপে পড়ে লাইভ ভিডিওটি করেননি কিংবা কেউ তাকে উৎসাহ দেয়নি বলেও জানিয়েছেন মুহসিন।

হত্যার হুমকির বিষয়টি সিলেট মেট্রোপলিটন পুলিশ জানার পরে দ্রুতই ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে, চলছে অনুসন্ধানও। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্ল্যাহ তাহের বলেন, ‘বিষয়টি আমরা মাত্রই অবগত হলাম। সাইবার ফরেনসিকের কাছে ভিডিও লিঙ্কটি হস্তান্তর করা হয়েছে। আমরা অনুসন্ধান শুরু করেছি। দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়া হবে’।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্বে জোর বাংলাদেশের

টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত...

ডিজেলের দাম বৃদ্ধি, চুক্তি দর সমন্বয়ের দাবি

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বার্থ অপারেটরদের চুক্তি...

রিয়ালের পর শতকোটির ঘরে বার্সা

মাঠের সাফল্যের পাশাপাশি আর্থিক দিক থেকেও ভালো সময় পার করছে বার্সেলোনা। ২০২৫-২...

যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ ইরানের

চলমান যুদ্ধের অবসানে নিউইয়র্কে অনুষ্ঠিত এক বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একট...

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ

ভারত থেকে ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা