খেলা

আমি কোন পূজার উদ্বোধন করিনি : সাকিব আল হাসান

ক্রীড়া প্রতিবেদক : “প্রথমেই বলতে চাই, আমি নিজেকে একজন গর্বিত মুসলমান মনে করি। আমি সেটাই চেষ্টা করি পালন করার। ভুলত্রুটি হবেই, ভুলত্রুটি নিয়েই আমরা জীবনে চলাফেরা করি। আমার কোনও ভুল হয়ে থাকলে অবশ্যই আমি আপনাদের কাছে ক্ষমাপ্রার্থনা করছি। নিউজ কিংবা সোশ্যাল মিডিয়া সবখানে এসেছে আমি নাকি পূজার উদ্বোধন করতে গিয়েছি। আমি কখনোই পূজার উদ্বোধন করিনি বা উদ্বোধন করতে যাইনি।” কথাগুলো বলছিলেন সদ্য নিষেধাজ্ঞা থেকে ফেরা বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান।

সম্প্রতি কলকাতায় অতিথি হিসেবে উপস্থিত হয়ে সাকিব কালীপূজার উদ্বোধন করেছেন- এমন গুঞ্জন ছড়িয়ে পড়লে সাকিবকে নিয়ে দেশব্যাপী মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। অবশেষে এই ইস্যুতে মুখ খুলেছেন তিনি।

সাকিব বলেন, “দুই মিনিট আমি যে পূজামণ্ডপে ছিলাম সে নিয়ে সবাই বলছে। তারা ধারণা করছে আমি পূজার উদ্বোধন করেছি। যেটা আমি কখনোই করিনি এবং একজন সচেতন মুসলমান হিসেবে করব না। তারপরও হয়ত ওখানে যাওয়াটাই আমার ঠিক হয়নি। সেটা যদি আপনারা মনে করে থাকেন, অবশ্যই আমি আন্তরিকভাবে দুঃখিত, ক্ষমাপ্রার্থী এবং আমি মনে করি এটা আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং ভবিষ্যতে আমি এরকম কোনো ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় সেই চেষ্টাও করবো।”

সাকিবের উপস্থিতিতে ঐ অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় প্রশাসনের একজন কর্মকর্তা। সাকিব বলেন, ‘এটার প্রমাণ আপনারা অবশ্যই পাবেন। অনেক সাংবাদিক ভাইবোনেরা ওখানে ছিলেন। বা আপনারা ইনভাইটেশন কার্ডও যদি দেখেন, ওখানেই লেখা আছে কে উদ্বোধন করেছেন। যেখানে আমাদের অনুষ্ঠান হয়েছে সেটি পূজা মণ্ডপ ছিল না। পাশে আরেকটি মঞ্চ ছিল। সেখানে অনুষ্ঠান করা হয়েছিল। পুরো অনুষ্ঠান সেখানে হয়। প্রায় ৪০-৪৫ মিনিট ব্যাপী অনুষ্ঠানে আমি ছিলাম এবং সেখানে কোনো ধর্ম-বর্ণ নিয়ে কোনো কথা হয়নি।’

মণ্ডপের সামনে তোলা ছবি কিংবা মোমবাতি প্রজ্বলন নিয়েও মুখ খুলেছেন সাকিব। তিনি বলেন, ‘অনুষ্ঠান শেষে যখন গাড়িতে উঠতে হবে, যেহেতু পাশেই পূজার আয়োজন ছিল, অনেক রাস্তা বন্ধ ছিল। স্বাভাবিকভাবে মণ্ডপ পেরিয়ে আমাকে যেতে হত। যাওয়ার সময় পরেশ দা, যিনি আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন, তার আমন্ত্রণে আমি প্রদীপ প্রজ্বলন করি।

‘সাংবাদিকরা অনেক উৎসুক ছিল। সবার অনুরোধে প্রদীপ প্রজ্বলনের সময় সেখানে পরেশ দা’র সাথে দাঁড়িয়ে একটি ছবি তোলা হয়। ছবি তুলে যাওয়ার সময় সাংবাদিকদের সাথে আমার নিরাপত্তাকর্মীদের একটু বাকবিতণ্ডা, হাতাহাতিও হয়। সেই ঘটনায় আমরা অদিক দিয়ে আর যেতে পারিনি। পরে ফিরে অন্য রাস্তা দিয়ে যাই। পুরো ঘটনাটা এরকম ছিল।’- বলেন সাকিব।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা