খেলা

সাকিবের ক্ষমা চাওয়ায় লজ্জা পেলাম : তসলিমা

নিজস্ব প্রতিবেদক : কলকাতায় কালীপূজার অনুষ্ঠানে গিয়ে বাংলাদেশের এক শ্রেণির মানুষের রোষের শিকার হয়েছেন সাকিব আল হাসান। এজন্য হত্যার হুমকিও পেয়েছেন সাকিব। পরে সোমবার (১৬ নভেম্বর) নিজের ইউটিউব চ্যানেলে ঘটনাটির ব্যাখ্যা দেওয়ার পাশাপাশি ক্ষমা প্রার্থনাও করেছেন বাংলাদেশের এই অলরাউন্ডার।

অনেকে সাকিবের ক্ষমা চাওয়াকে ইতিবাচকভাবে দেখছেন, আবার অনেকে নেতিবাচকভাবে। অনেকেই মনে করছেন সাকিব প্রচণ্ড চাপের মুখে এবং ভয়ে ক্ষমা চেয়েছেন। আরেকদল বলছেন, সাকিব কালীপূজায় গিয়ে ইসলাম ধর্মের ক্ষতি করেছেন। তবে তিনি যেহেতু ক্ষমা চেয়েছেন তাকে ক্ষমা করাই উচিত।

এবার এই ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিক্রিয়া দেখালেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। তিনি লিখেছেন, ‘সাকিবের ক্ষমা চাওয়ার ভিডিওটি দেখে লজ্জা পেলাম। সাকিব আল হাসান বিখ্যাত লোক। নিরাপত্তা রক্ষী দ্বারা বেষ্টিত। ধর্ম-বর্ণ নির্বিশেষে সারা দেশের মানুষ তাকে ভালোবাসে। এমনকি দেশের প্রধানমন্ত্রী তাকে ভালোবাসেন। একটা গ্রামের লোক সোশ্যাল মিডিয়ায় থ্রেট করলো তো উনি একেবারে ‘আমি গর্বিত মুসলমান, আমি পূজামণ্ডপ উদ্বোধন করিনি, পূজার জন্য আমি কলকাতা যাইনি, অন্য একটা অনুষ্ঠানে গিয়েছিলাম। পথে এক মিনিটের জন্য মণ্ডপে অনেকের অনুরোধে শুধু গিয়েছি, আর যাবো না। এসব বলার কোনও দরকার ছিল না।’

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা