খেলা

বার্সার সবকিছুতে তিনিই দোষী শুনতে শুনতে ক্লান্ত মেসি

স্পোর্টস ডেস্ক : সম্প্রতি বার্সেলোনার সতীর্থ অ্যান্তোনিও গ্রিজম্যানের পরিবারের কাছ থেকে নানান ধরনের কটূক্তি শুনতে হচ্ছে লিওনেল মেসিকে। প্রথমে গ্রিজম্যানের সাবেক এজেন্ট এরপর গ্রিজম্যানের এক আত্মীয় ইমানুয়েল লোপেস বার্সেলোনায় গ্রিজম্যানের এমন পরিস্থিতির জন্য লিওনেল মেসিকে দায়ী করেছেন। অবশেষে বার্সা অধিনায়ক এসব নিয়ে মুখ খুললেন আর জানালেন এসব শুনতে শুনতে ক্লান্ত এই কিংবদন্তি।

বার্সেলোনার সঙ্গে লিওনেল মেসির বর্তমান সম্পর্কটা যে মধুর নয় তা বেশ পরিস্কার। বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলের ব্যবধানে হারের পর শিরোপাহীন মৌসুম কাটানো বার্সা ছাড়তে বেশ তোড়জোড় শুরু করেছিলেন মেসি। কিন্তু সাবেক সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউর অটল সিদ্ধান্তে শেষ পর্যন্ত আরও এক মৌসুম বার্সেলোনায় থাকার সিদ্ধান্ত নেন এই কিংবদন্তি। এসব তো সব পুরাতন কথা, নতুন তথ্য লিওনেল মেসির কারণেই বার্সেলোনায় এখনও জ্বলে উঠতে পারেননি ফ্রান্সের বিশ্বকাপ জয়ী স্ট্রাইকার অ্যান্তোনিও গ্রিজম্যান। অন্ততপক্ষে গ্রিজির সাবেক এজেন্ট এবং আত্মীয় তো সেটাই মনে করেন।

নতুন কোচ রোনাল্ড কোম্যানের অধীনে লা লিগার শুরুটা বেশ বাজে হয়েছে মেসিদের। এল ক্লাসিকোতে ঘরের মাঠে ৩-১ গোলের হার, আর পয়েন্ট তালিকায় ৮ নম্বরে থাকা বার্সেলোনার জন্য তেমন কিছুই করতে পারেননি ১২০ মিলিয়ন ইউরো মূল্যের স্ট্রাইকার গ্রিজম্যান। নিজেকে যেন হারিয়ে খুঁজছেন তিনি। ফ্রেঞ্চ এই স্ট্রাইকারের এমন দুর্দশার পেছনের কারণ হিসেবে তার সাবেক এজেন্ট এরিক ওলহাতসের পর চাচা ইমানুয়েল লোপেস দায়ী করেছেন লিওনেল মেসিকে।

লোপেস এল চিরিগুইতোকে এক সাক্ষাৎকারে জানান, বার্সেলোনায় নাম লেখানোর ছয় মাসের ভেতরেই গ্রিজম্যান বুঝতে পারে যে সে হঠাৎ করেই এখানে সফলতা পাবে না। কিন্তু আমি এটা বুঝতে পারিনি যে তাঁর এই খারাপ সময় এক বছর ধরে থাকবে। পাশাপাশি আমি জানি যে মেসিকে নিয়ে ক্লাবের ভেতর যা কিছু হচ্ছে সেসবের কারণে সফলতা পাওয়া সহজ হবে না।

তিনি আরও বলেন, মেসি কঠোর পরিশ্রম করে না, আর অনুশীলনের ধরনটা সব সময় নির্দিষ্ট এক ব্যক্তিকে খুশি রাখার জন্য করা হয়। যদি তুমি কঠোর পরিশ্রম করতে না চাও তাহলে সেটা তোমার ভালোই লাগবে।

এসব নিয়ে ফুটবল পাড়ায় বেশ শোরগোল চলছিল, তবে এতদিনেও এসব নিয়ে মুখ খোলেননি মেসি। কিন্তু আর বসে থাকতে পারলেন না। আর্জেন্টিনার হয়ে খেলা শেষে ফেরার পথে সাংবাদিকদের এ বিষয়ে করা প্রশ্নের জবাব দিয়েছেন মেসি। ৩৩ বছর বয়সী এই আর্জেন্টাইন জানিয়েছেন, আমি ক্লাবের (বার্সেলোনার) সকল সমস্যার দোষী এটা শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছি। আমি ১৫ ঘণ্টার ভ্রমণ শেষে করলাম, আর এসেই আমাকে ট্যাক্স কর্মকর্তার সঙ্গে কথা বলতে হচ্ছে, এটা খুবই কষ্টদায়ক।

আন্তর্জাতিক ফুটবলের বিরতি শেষে বার্সেলোনার পরবর্তী ম্যাচেই লিওনেল মেসি খেলবেন বলে ধারণা করা হচ্ছে। আর তাঁর ফ্রেঞ্চ সতীর্থ অ্যান্তোনিও গ্রিজম্যান আগামী শনিবার দলের সঙ্গে যোগ দেবেন বলে জানা গেছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

নিউইয়র্কে বারান্দা থেকে মা-মেয়েকে ফেলে দেওয়ার অভিযোগ, মায়ের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে ২৩ বছর বয়সী এক ন...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

কুড়িগ্রামে সাংবাদিকের মা-বাবাকে হত্যাচেষ্টার অভিযোগ

কুড়িগ্রাম সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ইন্ডিপ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা