খেলা

মধুরতম সময় কাটছে সাকিবের

ক্রীড়া ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শেষ হতেই দেশ ছাড়েন সাকিব আল হাসান। গত সোমবার পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষটি খেলে রাতেই উড়াল দেন যুক্তরাষ্ট্রে। সেখানেই যে মনটা পড়েছিল তার। তিন সন্তান আর স্ত্রী আছেন মার্কিন মুল্লুকে। সুযোগ পেলেই তো তাই সেখানে চলে যান অলরাউন্ডার।

হাতে এবার সময় বেশি নেই। সামনেই আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। তার আগে প্রায় দুই সপ্তাহের মতো ছুটি পেয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা। সেই ছুটিতে পরিবারের পাশে থাকতে যুক্তরাষ্ট্রে এখন সাকিব। সেখানে স্ত্রী-সন্তানদের নিয়ে মনের মতো সময় কাটছে বিশ্বসেরা অলরাউন্ডারের।

সেই আনন্দের মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় অনুসারীদের সঙ্গে ভাগাভাগিও করে নিচ্ছেন সাকিব ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশির। একদিন আগে দেখা গেল বাড়িতে বারবিকিউ পার্টি করছেন তারা। আর শনিবার শিশিরের পোস্ট করা একটি ছবিতে দেখা যাচ্ছে তিন সন্তান নিয়ে মধুরতম সময় কাটছে সাকিবের। শিশির ছবিটি দিয়ে লিখেছেন, ‘আমার সবকিছু আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ।’

যুক্তরাষ্ট্রের উইসকনসিনে স্থায়ীভাবে বসবাস করছে সাকিবের পরিবার। স্ত্রী উম্মে আহমেদ শিশির ও তিন সন্তান থাকেন সেখানেই। দুই কন্যার মতো পুত্র সন্তানেরও জন্ম হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। ২০১২ সালের ১২ ডিসেম্বর মানে বিশেষ তারিখ ১২.১২.১২ -তে উম্মে আহমেদ শিশিরকে বিয়ে করেন তিনি। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে খেলতে থাকায় আসা-যাওয়ার মধ্যে থাকেন সাকিব।

এবার ছুটি শেষে ফিরে ফের ব্যস্ত হবেন ক্রিকেটে। পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নিউজিল্যান্ড ক্রিকেট দল বাংলাদেশে আসছে ২৪ আগস্ট। তখনই শুরু হবে বাংলাদেশের দলেরও কোয়ারেন্টাইন প্রক্রিয়া। এই সিরিজে অংশ নিতে ফিরবেন সাকিব।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

তিন বর্ষের সিলেবাসে হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময়সূচি ও...

ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শরী’আহ সুপা...

১ নভেম্বর ‘ব্ল্যাক কার্বন ও জলবায়ু দূষক’ বিষয়ক বিজ্ঞান-নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূ...

‘স্বেচ্ছায় প্রধানমন্ত্রীর কাছে অব্যাহতি চেয়েছি’

অস্ত্র হাতে ‘মাদকবিরোধী অভিযান’ চালানোর ভিডিও প্রকাশের পর সৃষ্ট ব...

বাল্যবিবাহ বন্ধ ও কন্যাশিশুর সমান অধিকার দাবি

বাল্যবিবাহ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং কন্যাশিশুদের শিক্ষা, স্বাস্থ্য...

সাটুরিয়ায় কৃষিজমির উর্বর মাটি কাটায় দুইজনকে জরিমানা

মানিকগঞ্জের সাটুরিয়ায় অবৈধভাবে কৃষিজমির উর্বর উপরি...

আশুলিয়ায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ৩

আশুলিয়ায় আউকপাড়া এলাকার একটি অটোরিকশার গ্যারেজে অভ...

১ এপ্রিল জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

কর্মসংস্থান সংক্রান্ত একটি নতুন চুক্তি স্বাক্ষর ক&...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা