খেলা

শোককে শক্তি করে এগিয়ে যাব বহুদূর: সাকিব

আজ জাতীয় শোক দিবস। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে ইতিহাসের জঘন্যতম ও নৃশংস হত্যাকাণ্ড ঘটেছিল। সেই রাতে ধানমন্ডির ৩২ নম্বরে ঐতিহাসিক ভবনে ঘাতকদের নির্মম বুলেট বিদ্ধ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বুক। ঘাতকদের হাতে সেদিন আরও প্রাণ হারান বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব, বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল, রোজী জামাল, ভাই শেখ নাসের, কর্নেল জামিল।

টি-টোয়েন্টিতে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান শোকের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধুকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন। তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে স্ট্যাটাস দিয়েছেন।

সাকিব লিখেছেন, শোকের এই দিনে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে। ১৯৭৫ সালের আজকের এই দিনে সপরিবারে নিহত হন হাজার বছরের শ্রেষ্ঠ এই বাঙালি। এই শোককে শক্তিতে পরিণত করে আমরা জাতির পিতার রেখে যাওয়া বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব বহুদূর।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা