খেলা

অলিম্পিকে গিয়ে উধাও উগান্ডার ক্রীড়াবিদ

ক্রীড়া ডেস্ক : টোকিও অলিম্পিক আগামী ২৩ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে । এর ঠিক এক সপ্তাহ আগে হুট করেই উধাও উগান্ডা অলিম্পিক দলের এক ক্রীড়াবিদ। স্থানীয় সময় শুক্রবার (১৬ জুলাই) দুপুর থেকে সেই ক্রীড়াবিদকে খুঁজছে দায়িত্বরত কর্তৃপক্ষ। চারিদিকে করোনাভাইরাসের ঝুঁকির কারণে সেই ক্রীড়াবিদকে ঘিরে চিন্তায় রয়েছে আয়োজকরা।

শহর কর্তৃপক্ষ জানিয়েছে, উধাও হওয়া সেই ক্রীড়াবিদ হলেন ২০ বছর বয়সী হুলিয়াস সেকিতোলেকো। তিনি ওসাকার কাছাকাছি ইজুমিসানোতে উগান্ডা দলের অন্যান্য ক্রীড়াবিদের সঙ্গে অনুশীলনরত ছিলেন। স্থানীয় সংবাদসংস্থা জানাচ্ছে, একটি চিরকুট রেখে পালিয়েছেন হুলিয়াস।

হুলিয়াসের সতীর্থদের দেয়া তথ্য মতে, শুক্রবার দুপুরে করোনাভাইরাসের পরীক্ষার জন্য স্যাম্পল দেয়ার সময় থেকে খোঁজ পাওয়া যাচ্ছে না তার। পরে হোটেল রুমে গেলেও সেটি খালি পাওয়া যায়।

শুক্রবার সকালে উগান্ডা দলের কোনো অনুশীলন ছিল না। তবে সেদিন সকালের দিকে তাকে শেষবারের মতো দেখা গেছে। হোটেলে কোনো খোঁজ না পেয়ে, পুলিশের দ্বারস্থ হয়েছে আয়োজকরা।

স্থানীয় সংবাদ মাধ্যম জানাচ্ছে, সবশেষ আন্তর্জাতিক র‍্যাংকিং অনুযায়ী অলিম্পিকে খেলার মানদণ্ড পূরণ করতে পারেননি হুলিয়াস। তাই আগামী সপ্তাহে দেশে ফেরার কথা ছিল তার।

এদিকে জাপানের সংবাদসংস্থা কিয়োদো জানাচ্ছে, হোটেল ত্যাগ করার আগে একটি চিরকুট রেখে গেছেন হুলিয়াস। যেখানে লেখা ছিল, তিনি জাপানে থেকে কাজ করতে চান।

ইজুমিসানোর মেয়র হিরোইয়াসু চিয়োমাতসু জানাচ্ছেন, স্থানীয় ট্রেন স্টেশনের কাছে হুলিয়াসকে দেখা যাওয়ার তথ্য তারা পেয়েছেন। হুলিয়াসকে খুঁজে বের করার বাকি প্রক্রিয়া গুরুত্বের সঙ্গেই চালাচ্ছে সংশ্লিষ্টরা।

সূত্রঃ এবিসি নিউজ

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা