খেলা

লিটনের সেঞ্চুরি

নিজস্ব প্রতিবেদক: মাঠের পারফর্ম্যান্স বা র‍্যাঙ্কিং; সবদিক থেকেই জিম্বাবুয়ের বিপক্ষে এগিয়ে থেকে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ দল। বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে।

শুরুটা একবারে সাবধানে করতে চেয়েছিলেন দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস। তবে শুরুতে বিদায় নিলেন ওপেনার তামিম ইকবাল। একপাশ আগলিয়ে রেখে ওয়ানডে ক্যারিয়ারের চর্তুথ সেঞ্চুরি করলেন লিটন দাস।

শুক্রবার সিরিজের প্রথম ওয়ানডেতে আজ মাঠে নামার আগেও ব্যাট হতে দেখিয়েছেন তিনি। ওয়ানডেতে আগের ৪৪ ম্যাচের ক্যারিয়ারে তার রান ছিল ১১৮০, যেখানে জিম্বাবুয়ের বিপক্ষে ৯ ম্যাচেই করেছেন ৪২২ রান। ক্যারিয়ারে ২৯ গড়ে ব্যাটিং করলেও জিম্বাবুয়ের বিপক্ষে লিটনের ব্যাটিং গড় ৫৩ ছাড়ানো।

এ ম্যাচেও তার উপর বাড়তি প্রত্যাশা ছিল দলের। সে আস্থার প্রতিদান দিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। দলের বিপর্যয়ের মুখে ব্যাট করে তুলে নিয়েছেন ক্যারিয়ারের চতুর্থ শতক। যার তিনটি আসলো জিম্বাবুয়ের বিপক্ষে। এদিন শতক করতে ১১০ বল খেলেন লিটন। যেখানে ইনিংসে কোনও ছয় না থাকলেও তার ব্যাট থেকে আসে চারটি চারের মার।
সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

নিউইয়র্কে বারান্দা থেকে মা-মেয়েকে ফেলে দেওয়ার অভিযোগ, মায়ের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে ২৩ বছর বয়সী এক ন...

পাহাড়ের বুকে আঁকাবাঁকা রাস্তার রহস্য

দূর পাহাড়ে তাকালেই চোখে পড়ে সাপের মতো কুণ্ডলী পাকিয়ে ওপরে উঠে যাওয়া রাস্তা। ক...

গাজায় ধ্বংসযজ্ঞের মাঝেই ইসরায়েলের আরও কাছাকাছি ভারত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন ও বিশ্বজুড়ে তেল আবিবের ক্রমবর্ধমান কূটনৈতি...

শিক্ষকদের যৌক্তিক-ন্যায্য দাবির পক্ষে সরকার: মাহ্দী আমিন 

সক্ষমতা ও পারিপার্শ্বিকতা বিবেচনায় শিক্ষকদের যেকোনো যৌক্তিক ও ন্যায্য দাবির প...

ঢাবি আইএএসডিএস গোল্ডেন জুবিলি অ্যাওয়ার্ড পেলেন আনদালীব

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের বিএস (সম্মান) চূড়ান্ত পরীক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা