খেলা
প্রথম ওয়ানডে

নেই মোস্তাফিজ, জিম্বাবুয়ের দুই অভিষেক 

স্পোর্টস ডেস্ক: কয়েকদিন ধরে আলোচনায় ছিলেন মোস্তাফিজুর রহমান। প্রস্তুতি ম্যাচে চোটের পাওয়া কারণে হয়তো প্রথম ম্যাচে খেলা হবে না তার। অবশেষে শঙ্কাই সত্যি হলো। তাকে ছাড়াই নিজেদের একাদশ ঠিক করেছে বাংলাদেশ। অন্যদিকে স্বাগতিক জিম্বাবুয়ে দলে রয়েছে দুই অভিষিক্ত খেলোয়াড়।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে আগে ব্যাটিং করছে বাংলাদেশ।এদিকে অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছেন, টস জিতলে তিনি আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিতেন।

পারিবারিক কারণে আগেই দেশে ফিরেছেন মুশফিকুর রহিম, ইনজুরির কারণে নেই মোস্তাফিজ। আর শ্রীলঙ্কার বিপক্ষে খেলা সবশেষ ম্যাচের একাদশ থেকে বাদ দেয়া হয়েছে বাঁহাতি ওপেনার মোহাম্মদ নাইম শেখকে।

এ তিনজনের জায়গায় দলে এসেছেন লিটন দাস, মোহাম্মদ সাইফউদ্দিন ও মোহাম্মদ মিঠুন। অন্যদিকে জিম্বাবুয়ে দলে অভিষেক করানো হয়েছে তাদিওয়ানাশে মারুমানি ও ডিয়ন মায়ার্সকে। জিম্বাবুয়ে অধিনায়ক ব্রেন্ডন টেলরের এটি ২০০তম ওয়ানডে ম্যাচ।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদি হাসান মিরাজ, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।

জিম্বাবুয়ে একাদশ: ওয়েসলে মাধভের, তাদিওয়ানাশে মারুমানি, ব্রেন্ডন টেলর, ডিয়ন মায়ার্স, টিমসেন মারুমা, রেগিস চাকাভা, রায়ান বার্ল, লুক জঙ্গি, টেন্ডাই চাতারা, ব্লেসিং মুজুরাবানি এবং রিচার্ড এনগারাভা।

পরিসংখ্যান বলেছে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ দল টস হেরে আগে ব্যাটিং করেছে ২৩ ম্যাচে। যেখানে জয় মিলেছে ১৫টিতে আর পরাজয় বাকি ৮ ম্যাচে। আর ১৬তম জয়ের খোঁজেই খেলতে নামবে তামিমের দল।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

নিউইয়র্কে বারান্দা থেকে মা-মেয়েকে ফেলে দেওয়ার অভিযোগ, মায়ের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে ২৩ বছর বয়সী এক ন...

পাহাড়ের বুকে আঁকাবাঁকা রাস্তার রহস্য

দূর পাহাড়ে তাকালেই চোখে পড়ে সাপের মতো কুণ্ডলী পাকিয়ে ওপরে উঠে যাওয়া রাস্তা। ক...

গাজায় ধ্বংসযজ্ঞের মাঝেই ইসরায়েলের আরও কাছাকাছি ভারত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন ও বিশ্বজুড়ে তেল আবিবের ক্রমবর্ধমান কূটনৈতি...

শিক্ষকদের যৌক্তিক-ন্যায্য দাবির পক্ষে সরকার: মাহ্দী আমিন 

সক্ষমতা ও পারিপার্শ্বিকতা বিবেচনায় শিক্ষকদের যেকোনো যৌক্তিক ও ন্যায্য দাবির প...

ঢাবি আইএএসডিএস গোল্ডেন জুবিলি অ্যাওয়ার্ড পেলেন আনদালীব

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের বিএস (সম্মান) চূড়ান্ত পরীক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা