খেলা

১৭ ঘণ্টা আগে জিম্বাবুয়ের দল ঘোষণা!

স্পোর্টস ডেস্ক: ম্যাচ শুরুর বাকি নেই বেশি সময়। প্রায় ১৭ ঘণ্টা আগে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। দলটির নেতৃত্বে যথারীতি থাকছেন ব্রেন্ডন টেলর।

বৃহস্পতিবার (১৫জুলাই) ১৬ সদস্যের ঘোষিত দলটিতে নতুন মুখ রয়েছে যথারীতি। জায়গা হয়েছে- তাদিওয়ানাশে মারুমানি, ডিয়োন মায়ার্স ও মিল্টন শুম্বার।

করোনা সংক্রান্ত জটিলতায় টেস্টে খেলতে না পারা শন উইলিয়ামস ও ক্রেইগ আরভিনের অবশ্য জায়গা হয়নি। তাদের বাদ দিয়েই ঘোষিত হয়েছে দল। অথচ এই সপ্তাহে করোনা পরীক্ষায় দুজনেই নেগেটিভ হয়েছিলেন। তাদের জন্য সুখবর যে সুস্থ হয়ে ফিরেছেন সিকান্দার রাজা, ফিরেছেন রায়ান বার্লও। সর্বশেষ ২০১৬ সালে ওয়ানডে খেলা লুক জঙ্গউইকেও রাখা হয়েছে এই দলে।

আগামী ১৬ জুলাই থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। দ্বিতীয় ওয়ানডে যথাক্রমে ১৮ ও ২০ জুলাই অনুষ্ঠিত হবে। ২৩, ২৫ ও ২৭ জুলাই তিনটি টি-টোয়েন্টিতে লড়বে বাংলাদেশ-জিম্বাবুয়ে। টেস্টের মতো সীমিত ওভারের সব ম্যাচও হবে হারারেতে।

জিম্বাবুয়ের ওয়ানডে দল:

রায়ান বার্ল, রেজিস চাকাভা, টেন্ডাই চাতারা, লুক জঙ্গউই, তিনাশে কামুনহুকামউই, ওয়েসলি মেদভেরে, তিমিসেন মারুমা, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, ডিয়োন মায়ার্স, রিচার্ড এনগারাভা, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা, ব্রেন্ডন টেলর ও ডোনাল্ড তিরিপানো।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

নিউইয়র্কে বারান্দা থেকে মা-মেয়েকে ফেলে দেওয়ার অভিযোগ, মায়ের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে ২৩ বছর বয়সী এক ন...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

কুড়িগ্রামে সাংবাদিকের মা-বাবাকে হত্যাচেষ্টার অভিযোগ

কুড়িগ্রাম সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ইন্ডিপ...

এশিয়ান যুবাদের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মাঠে নামছে বাংলাদেশ

এশিয়া কাপের শিরোপা পুনরুদ্ধারের মিশনে মাঠে নামার চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন ক...

সাটুরিয়ায় মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মানিকগঞ্জের সাটুরিয়ায় মাদক সেবন করে জনশান্তি বিনষ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা