খেলা

চোট নিয়ে খেলবেন তামিম, শঙ্কায় মুস্তাফিজ

নিজস্ব প্রতিবেদক: পূর্ণাঙ্গ সিরিজ খেলতে প্রায় ৮ বছর পর জিম্বাবুয়ে গিয়েছে বাংলাদেশ দল। টেস্ট শেষ। এখন ওয়ানডে মিশনে নামবে বাংলাদেশ। এদিকে পারিবারিক কারণে জিম্বাবুয়ে সফরের মাঝপথে বাংলাদেশে ফিরে এসেছেন মুশফিকুর রহিম। সম্প্রতি ফর্ম ভালো যাচ্ছে না সাকিব আল হাসানের। তামিম ইকবালও ফিট নন।

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে খেলতে পারেননি তিনি। এর মধ্যে আবার মুস্তাফিজুর রহমান পায়ের গোড়ালিতে ব্যথা পেয়েছেন। তামিম অবশ্য ঝুঁকি নিয়েই খেলবেন বলে জানিয়েছেন। আসন্ন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে অনিশ্চিত মুস্তাফিজ।

১৬, ১৮ ও ২০ জুলাই ওয়ানডে সুপার লিগের ৩ ম্যাচের একটি সিরিজ খেলবে টাইগাররা। জিম্বাবুয়ের বিপক্ষে সে ম্যাচের আগে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সফরকারী দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল কথা বললেন দলের চোট সমস্যা নিয়ে।

বৃহস্পতিবার নিজের ইনজুরি ইস্যুতে তামিম বলেন, ‘আমার বিষয়টা এমন একটা পর্যায়ে আছে যা ঠিক হতে সময় নেবে। ৫-৬ দিন বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে বিষয়টা এমন না। ফিজিও একটা পরিকল্পনা দিয়েছে, যাদের মেইল করা দরকার তাদের ইতোমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে যে এটা কিছুটা সময় নেবে।

এখন আমরা যে জিনিসটা করছি সেটা হলো ম্যানেজ করার চেষ্টা। ঝুঁকি মুক্ত থেকে যতটুকু সম্ভব খেলা। আবার ইনজুরি হলে আমি একটা সমস্যার মুখোমুখি হতে পারি।’

সঙ্গে যোগ করেন তামিম, ‘কালকে আমি টেপিং করে যতটুকু ব্যাটিং করেছি (প্রস্তুতি ম্যাচে), ফিল্ডিং অবশ্য খুব একটা করিনি। একটু ম্যানেজ করে আশা করি সিরিজটা পার করতে পারবো। তারপর পরবর্তী পরিকল্পনাটা হয়তো আপনারা জানবেন।’

এদিকে গতকাল (বুধবার) জিম্বাবুয়ে একাদশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের হয়ে মাঠে নেমেছিলেন পেসার মুস্তাফিজ। দ্বিতীয় ইনিংসে ব্যাট করা জিম্বাবুয়ের ইনিংসের প্রথম ওভারে বিপত্তি বাঁধে। ওভারের পঞ্চম বলটি করতে গিয়ে গোড়ালিতে চোট পান এই বাঁহাতি পেসার। এজন্য তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়।

খেলা শেষে হোটেলে ফিরেও গোড়ালির ব্যথায় অস্বস্তিবোধ করেন মুস্তাফিজ। পরে তাকে আইস থেরাপি দেওয়া হয়।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ের সরকারি জায়গা দখল করে নতু...

শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেলের কথা ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী

শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করছে...

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৮৮ জনকে গ্রেপ্তার করেছে ঢ...

দুর্যোগ মোকাবিলায় ১২ রেসকিউ স্পিডবোট হস্তান্তর

দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা আরও জোরদার করতে জাপান ইন্টারন্যাশনাল কো-...

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন, লড়ছেন ফখরুল-অলি আহমেদ

রাষ্ট্রপতি নির্বাচনে নির্ধারিত সময়ের মধ্যে দুই প্রার্থীর কেউই প্রার্থিতা প্রত...

পিরোজপুরে মাদক, চুরি ও ছিনতাই রুখতে ডিসি-এসপিকে স্মারকলিপি  

পিরোজপুর সদর উপজেলা কলাখালী ইউনিয়নে মাদক ব্যবসা, চুরি, ছিনতাই ওয়ারেন্ট ভুক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা