খেলা

ইউরো দেখতে গিয়ে বিপদে ঋষভ

ক্রীড়া ডেস্ক : বর্তমানে ইংল্যান্ড সফরে আছে ভারতীয় ক্রিকেট দল। তাদের দুইজন আক্রান্ত হয়েছিলেন করোনায়। একজন সুস্থ হলেও অন্যজন এখনো অসুস্থ। সেই ক্রিকেটার হলেন ঋষভ পান্ত। অবশ্য তার নাম একরকম গোপনই ছিলো।

গেল মাসে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর ভারতীয় দলের ক্রিকেটারদের ছুটি দেয়া হয়েছিল। তার ফায়দা তুলতেই ঋষভ পান্ত ছুটে গিয়েছিলেন ওয়েম্বলিতে ইউরো ২০২০ এর খেলা দেখতে। সেই ম্যাচের পর তিনজন দর্শকের গায়ে পাওয়া গিয়েছিল করোনাভাইরাসের ডেল্টা ধরনের উপস্থিতি।

ধারণা করা হচ্ছে, সেখান থেকেই করোনায় আক্রান্ত হয়ে ফিরেছেন ভারতীয় এই ক্রিকেটার। আর তার শরীরে থাকা করোনার ধরনটাও সেই ডেল্টা ভ্যারিয়েন্টই!

তার নাম প্রকাশ করে ইএসপিএন ক্রিকইনফো জানায়, করোনায় আক্রান্ত হওয়ার কারণে দলের সঙ্গে ডারহামেও যাওয়া হচ্ছে না তার। সেখানেই ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টটা খেলার কথা ভারতের।

বিষয়টি ক্রিকইনফোকে জানিয়েছে বিসিসিআইয়ের এক সূত্র। সেই সূত্র আরও জানায়, করোনায় আক্রান্ত হয়ে আরও আট দিন আগে থেকেই আইসোলেশনে আছেন তিনি। তবে তার শরীরে করোনাভাইরাসের কোনো উপসর্গও ধরা পরেনি বলে জানা গেছে।

তিনি জানান, 'বর্তমানে তিনি এক আত্মীয়ের বাড়িতে কোয়ারেন্টাইনে আছেন। এর ফলে বৃহস্পতিবার দলের সঙ্গে ডারহামেও যাওয়া হচ্ছে না তার।' ২৩ বছর বয়সী এই উইকেটরক্ষক ব্যাটসম্যান কবে দলের সঙ্গে যুক্ত হবেন তা এখনো জানা যায়নি।

তবে তিনি করোনায় আক্রান্ত হয়ে পড়লেও দলের বাকিদের অবস্থা স্বাভাবিকই আছে বলে জানিয়েছেন বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা। তিনি বলেন, 'হ্যাঁ, একজন ক্রিকেটার করোনায় আক্রান্ত হয়েছেন। কিন্তু শেষ আট দিন ধরেই তিনি কোয়ারেন্টাইনে আছেন। হোটেলে দলের সঙ্গে ছিলেন না তিনি, ফলে দলের বাকিরা এতে আক্রান্ত হননি। এখন পর্যন্ত দলের অন্য কেউ করোনা পজিটিভ হয়নি।'

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা

যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক হিসেবে ৪ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৩ হাজার ৩...

প্রধানমন্ত্রীর নতুন অর্থনৈতিক রোডম্যাপ: তিন ধাপের পরিকল্পনা

দেশের অর্থনীতিকে দীর্ঘমেয়াদি ভিত্তির ওপর দাঁড় করাতে পুনরুদ্ধার, উত্তরণ এবং পু...

হারারে টেস্টে লড়াই জমাচ্ছে জিম্বাবুয়ে, ১০০ রানে থামাতে চায় বাংলাদেশ

হারারে টেস্টের প্রথম দিনে ব্যাটিং ব্যর্থতায় বড় চাপে পড়ে গেছে বাংলাদেশ দল। মাত...

আর্জেন্টিনাকেই সেরা মানছেন মোরিয়াসু

বিশ্বকাপ ২০২৬-এর নকআউট পর্বে শক্তিশালী ব্রাজিলের বিপক্ষে দারুণ লড়াই করেও শেষ...

দোহায় যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক , তেহরানের ভিন্ন সুর

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, আগামী মঙ্...

মুন্সীগঞ্জে অপহরণ মামলার ‘মাস্টারমাইন্ড’সহ আরও দুই আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে আলোচিত অপহরণ ও ৪ লাখ টাকা মুক্তিপণ দাবির মামলায় মূল পরিকল্পনাকারী...

সংসদে মাদারীপুরের শিক্ষার্থীদের শিক্ষা সফর, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়ার প্রচেষ্টায় জাতীয় সংসদের বাজে...

মুন্সীগঞ্জ শহরে ১০৫ পিস ইয়াবাসহ একজন আটক

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০৫ পিস ইয়াব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা