খেলা

বার্সেলোনায় অর্ধেক বেতনে থাকতে রাজী মেসি

ক্রীড়া ডেস্ক: আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি ৫০ শতাংশ কম বেতনে বার্সেলোনার সাথে ৫ বছরের নতুন চুক্তি করতে যাচ্ছেন বলে লা ভ্যানগার্ডিয়া এবং ইএসপিএন-এ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে। -সূত্র: রয়টার্স

ক্লাবের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা মেসির আগের চুক্তির মেয়াদ গত মাসে শেষ হয়ে যাওয়ায় তিনি এখন ফ্রি এজেন্ট। জানুয়ারিতে প্রকাশিত এল মুন্ডোর একটি প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ সালে বার্সেলোনার সাথে মেসির যে চুক্তি হয় তার মাধ্যমে মেসি ফুটবল ইতিহাসে সবচেয়ে দামি ফুটবলারে পরিণত হন। ৩৪-বছরের মেসির এই নতুন চুক্তি চূড়ান্ত হলে তিনি ৩৯ বছর বয়স পর্যন্ত বার্সেলোনার হয়েই খেলবেন। সর্বশেষ গত সপ্তাহে মেসি আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা শিরোপা জিতেছেন।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক
লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা