খেলা

মেসির সমালোচনাকারীরা ফুটবল বোঝে না

ক্রীড়া ডেস্ক : তিন আগে কোপা আমেরিকা শিরোপা নিজের করে নিয়েছেন লিওনেল মেসি। ক্যারিয়ারের এই জায়গায় নিজের দেশের কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাকে ছাড়িয়ে গেছেন তিনি। এমনিতে পুরো ক্যারিয়ারেই ম্যারাডোনাের সঙ্গে তুলনা শুনতে হয়েছে তার।

ম্যারাডোনা বিশ্বকাপ জিতলেও সেটি অবশ্য এখনো জেতা হয়নি মেসির। এই একটি জায়গায় নাপোলি কিংবদন্তির চেয়ে পিছিয়ে আছেন আর্জেন্টাইন অধিনায়ক। তবে এই সবকিছুর বাইরে গিয়ে ১৯৭৮ বিশ্বকাপে ছয় গোল করে আলবিসেলেস্তেদের বিশ্বকাপ জেতানো মারিও কেম্পেস মনে করেন ম্যারাডোনার সঙ্গে তুলনাটাই তার জন্য দুর্ভাগ্য।

তিনি বলেন, ‘ম্যারাডোনার জায়গায় মেসিকে বসানো হয়েছে, এটি তার জন্য দুর্ভাগ্য। বিশ্বব্যাপী তাকে যেভাবে দেখা হয়, দিয়েগোকে আড়াল করা খুব কঠিন। ম্যারাডোনা তো ম্যারাডোনাই আর মেসিও তার মতো। মেসির সমালোচনা যারা করে, তারা ফুটবলের কিছুই বোঝে না।’

কোপা আমেরিকা জিতেই ম্যারাডোনার সমান তো দূর, তার কাছাকাছিও পৌঁছাতে পারেননি। কেম্পেসের কথাবার্তায় এমনই ভাব। তিনি বলছেন, চারটি বিশ্বকাপ জিতলেও ম্যারাডোনার সমান হতে পারবেন না মেসি। আর এখনো অবধি তো তিনি জিততে পারেননি একটিও।

তিনি বলেন, ‘মেসি চাইলেও ম্যারাডোনার চেয়ে ভালো হতে পারবে না। যদি সে চারটি বিশ্বকাপও জিতে তাহলেও না। সে তো এখনো একটি বিশ্বকাপই জিততে পারেনি। সে কতগুলো শিরোপা জিতল কিংবা কী জিতল, সেসব কোনো বিষয় নয়। কারণ ম্যারাডোনা যা করে গেছে তার সঙ্গে কোনো কিছুরই তুলনা চলে না।’

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

নাহিদ রানায় আগ্রহ দেখালো না কেউই

দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ এসএ২...

এগুলো না হলে আর পূজার আনন্দ কী: মধুমিতা

"‘এগুলো না হলে আর পূজার আনন্দ কী!’ মধুমিতা"} কলকাতার রা...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

মুক্তিযোদ্ধা থেকে সিনেমার নায়ক, মৃত্যুর পরেও জনপ্রিয়তায় জসীম

মৃত্যুর ২৮ বছর পরও দর্শকের হৃদয়ে অমলিন নায়ক জসীম"} বাংলা চলচ্চিত্রের একস...

নিখোঁজের একদিন পর পুকুর পাড়ে মিলল তরুণের মরদেহ

নোয়াখালীর সেনবাগে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা