খেলা

এবার বাজারে মেসি বিড়ি

সান নিউজ ডেস্ক: কোপা আমেরিকার শিরোপা জয়ে বাতাসে উড়ে বেড়াচ্ছেন মেসি। এই আন্তর্জাতিক ফুটবল তারকা এখন খেলার মাঠ থেকে স্থান করে নিয়েছেন মানুষের ঠোঁটে। অবাক হওয়ার কিছু নেই কারণ সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসিই কি না এখন ভারতের মুর্শিদাবাদের একটি বিড়ি সংস্থার প্রধান মুখ! এমনই ছবি ভাইরাল সামাজিক যোগাযোগমাধ্যমে। ভারতের স্থানীয় গণমাধ্যমের খবরে এমনটিই জানা গেছে।

মারাকানায় কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে হারিয়ে দেয় আর্জেন্টিনা। অ্যানহেল ডি মারিয়ার এক মাত্র গোলে 'সাউথ আমেরিকান ক্লাসিকো' জিতে নেয় লা আলবিসেলেস্তে। এরপরই বাজারে আসে ‘মেসি বিড়ি’র। বিক্রিও বাড়ে। এমনটাই দাবি টুইটারে একাংশের। ভাইরাল হয়ে যায়, সেই মেসি বিড়ির ছবিও।

ভারতের স্থানীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, দেশটির মুর্শিদাবাদের ধুলিয়ান জেলার এক বিড়ি প্রস্তুতকারী সংস্থা তাদের প্যাকেটে ব্যবহার করছে মেসির নাম ও ছবি। সেই ছবি টুইটারে দেখা যেতেই এক রসিক নেটিজেন বলেন, ‘ভারতে এটাই মেসির প্রথম বিজ্ঞাপন।’ কেউ আবার লেখেন, ‘কোপা জিতেই বিজ্ঞাপন পেয়ে গেলেন মেসি। দারুণ সাফল্য।’ কারও মতে, ‘ফাইনালে ব্রাজিলকে হারিয়ে কোপায় চ্যাম্পিয়ান হয় মেসির আর্জেন্টিনা। তারপরই অনুমোদন পেয়েছে এই ব্র্যান্ডের বিড়ি’।

ছয় বারের ব্যালন ডি’অর জয়ী মেসি। একাধিক ব্যক্তিগত সাফল্য, বার্সেলোনার হয়ে একাধিক ট্রফি, আন্তর্জাতিক মঞ্চে আর্জেন্টিনার হয়ে কোপা জয়ের পর এমন কাণ্ডে বেশ মজা পেয়েছেন নেটিজেনরা। কেউ কেউ আবার প্রশ্ন করেছেন, ‘মেসি জানেন তো?’ একজন লেখেন, ‘ভারতেই এমন কাণ্ড সম্ভব।’

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

নাহিদ রানায় আগ্রহ দেখালো না কেউই

দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ এসএ২...

এগুলো না হলে আর পূজার আনন্দ কী: মধুমিতা

"‘এগুলো না হলে আর পূজার আনন্দ কী!’ মধুমিতা"} কলকাতার রা...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

মুক্তিযোদ্ধা থেকে সিনেমার নায়ক, মৃত্যুর পরেও জনপ্রিয়তায় জসীম

মৃত্যুর ২৮ বছর পরও দর্শকের হৃদয়ে অমলিন নায়ক জসীম"} বাংলা চলচ্চিত্রের একস...

নিখোঁজের একদিন পর পুকুর পাড়ে মিলল তরুণের মরদেহ

নোয়াখালীর সেনবাগে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা