খেলা
বিদেশি কোটায় 

ভ্যাকসিন নিচ্ছেন জামাল-তারিক!

স্পোর্টস ডেস্ক: মরণব্যাধি করোনাভাইরাসের ঠেকাতে সারাদেশে শুরু হয়ে ভ্যাকসিন (টিকা) কর্মসূচি। অগ্রাধিকার ভিত্তিতে সিনিয়র সিটিজেনরা পাচ্ছেন। আবার বিভিন্ন শ্রেণির পেশার মানুষও নিতে পারছেন। ফুটবালারদের অনেকেই এই কর্মসূচির আওতায় পড়তে যাচ্ছেন।

আপাতত ৭০০ ফুটবলার ও সংশ্লিষ্টরা টিকা পাবেন। তবে তাদের মধ্যে দুই ফুটবলার বিদেশি কোটায় নেবেন টিকা। এদের একজন জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া, অন্যজন ফিনল্যান্ড প্রবাসী কাজী তারিক রায়হান।

টিকা নিতে গেলে জাতীয় পরিচয়পত্র থাকতে হবে। কিন্তু অনেক ফুটবলারের তা নেই। যাদের পরিচয়পত্র নেই তারা আপাতত নিতে পারবেন না। আর যাদের দ্বৈত নাগরিকত্ব আছে তারা ভাগ্যবান। নিতে পারছেন টিকা।

জামাল ও তারিক এই ক্যাটাগরিতে টিকা নেওয়ার জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মাধ্যমে আবেদন করেছেন।

এই প্রসঙ্গে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেছেন, ‘আমরা ৭০০ ফুটবলার ও সংশ্লিষ্টদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে টিকা দেওয়ার কর্মসূচি হাতে নিয়েছি। যাদের জাতীয় পরিচয়পত্র আছে তারাই নিতে পারবে। এর মধ্যে অবশ্য জামাল ও তারিক বিদেশি নাগরিক কোটায় নিতে পারছেন। তাদের জাতীয় পরিচয়পত্র না থাকায় বিদেশি কোটায় টিকা নিতে হচ্ছে। আগে যেমন জেমি ডে ও অন্য বিদেশি কোচরা যেভাবে টিকা নিয়েছে, সেভাবেই হবে।’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সৌদি আরব পৌঁছেছেন ৫৩৪১০ জন বাংলাদেশি হজযাত্রী

চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে মঙ্গলবার (১২ মে) দি...

পটুয়াখালীর বিভিন্ন রুটে বাড়ছে যাতায়াত ব্যয়

সারাদেশের অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী স্পিডবোটের যা...

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

আওয়ামী লীগের প্রবীণ নেতা, মুক্তিযোদ্ধা, সাবেক গৃহা...

বন্ধুদের সঙ্গে আজ আড্ডা দেবেন কবি মজিদ মাহমুদ 

কয়েক বছর ধরে জন্মদিনে ঢাকায় থাকেন না সব্যসাচী লেখক...

একনেকে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্র...

চূড়ান্ত তালিকা: দেশে মোট ভোটার ১২ কোটি ৮৩ লাখের বেশি

দেশে এখন মোট ভোটার ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন।...

হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা...

তাপপ্রবাহের ঝুঁকিতে বিশ্বকাপের এক-চতুর্থাংশ ম্যাচ

বিশ্বকাপে প্রতি চারটি ম্যাচের একটি প্রচণ্ড গরমের ম...

সূর্য থেকে ধেয়ে আসছে শক্তিশালী শিখা

সূর্য থেকে অত্যন্ত শক্তিশালী সৌর শিখা পৃথিবীর দিকে...

পদ্মায় ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন ফোরকান

গাজীপুরে কাপাসিয়া উপজেলায় একই পরিবারের পাঁচজনকে খু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা