খেলা
টি-টোয়েন্টি 

বিশ্বকাপে যাদের বিপক্ষে খেলবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: টি-টোয়েন্টি ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট। এই ফরম্যাটে তেমন কোনো সমীহ জাগানিয়া দলে পরিণত হতে পারেনি বাংলাদেশ।

ফলে ২০২১ টি-টোয়েন্টির বিশ্ব আসরে প্রথম পর্বের বাধা টপকাতে হবে লাল-সবুজের প্রতিনিধিদের। তবে টি-টোয়েন্টিতে ভালো করায় আফগানিস্তান সরাসরি সুপার টুয়েলভ খেলবে।

শুক্রবার (১৬ জুলাই) আইসিসি জানিয়েছে প্রথম পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে থাকছে কারা। এখনো সূচি প্রকাশ না হলেও আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা জনিয়েছে, প্রথম পর্বে বাংলাদেশ আছে গ্রুপ ‘বি’ তে। এই গ্রুপের বাকি দলগুলো স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি, ওমান। ‘এ’ গ্রুপের চার দল যথাক্রমে; শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও নামিবিয়া।

নিয়ম অনুযায়ী প্রতি গ্রুপের চার দলের মধ্য থেকে দুই দল যাবে সুপার টুয়েলভে। যেখানে আগে থেকেই আছে সর্বমোট ৮টি দল। সব মিলিয়ে ১২ দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে সুপার টুয়েলভে।

বাংলাদেশ ‘বি’ গ্রুপে চ্যাম্পিয়ন হলে সুপার টুয়েলভে খেলতে হবে গ্রুপ-২ এ। এই গ্রুপে আছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। এছাড়াও গ্রুপ-২ এর বাকি দুই দল নিউজিল্যান্ড ও আফগানিস্তান। ‘এ’ গ্রুপের রানার-আপ দলও খেলবে এই গ্রুপে।

সুপার টুয়েলভে গ্রুপ-১ এ ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যোগ দিবে প্রথম পর্বের ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন ও ‘বি’ গ্রুপের রানার-আপ দল।

এবারের বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ভারত। তবে করোনা সংক্রমণের কারণে বিশ্বকাপ হবে ওমান এবং আরব আমিরাতে। আয়োজক দেশ থাকছে ভারতই। ১৭ অক্টোবর শুরু হয়ে ১৪ নভেম্বর টুর্নামেন্টটি শেষ হবে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা