খেলা

বাবর-রিজওয়ানের ঝড়ে উড়ে গেলো দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক : ২০৪ রানের বিশাল লক্ষ্য। প্রতিপক্ষের যেখানে এই পাহাড় সমান রান দেখে ঘাবড়ে যাওয়ার কথা, সেখানে উল্টো যেন পাকিস্তানি ব্যাটসম্যানরা রান উৎসব করলো সেঞ্চুরিয়নের সুপার স্পোর্টস পার্ক স্টেডিয়ামে। বাবর আজম আর মোহাম্মদ রিজওয়ান অবিশ্বাস্য ব্যাটিং প্রদর্শনী করলো।

২০৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাবর আজমের অসাধারণ এবং রেকর্ডগড়া সেঞ্চুরির ওপর ভর করে ১২ বল হাতে রেখেই ৯ উইকেটের বিশাল ব্যবধানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে পাকিস্তান।

৫৯ বলে ১২২ রানের বিশাল স্কোর গড়ে আউট হন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। ১৫টি বাউন্ডারির সঙ্গে ছক্কার মার মারেন ৪টি। সেঞ্চুরি পূরণ করেন ৪৯ বলে। টি-টোয়েন্টিতে এটাই তার প্রথম সেঞ্চুরি।

২০৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে ১৯৭ রানের উদ্বোধনী জুটি গড়েন তিনি। টি-টোয়েন্টির ইতিহাসে প্রথম উইকেট-জুটিতে এটা হলো চতুর্থ সর্বোচ্চ রানের জুটি।

১২২ রান করে বাবর আজম আউট হয়ে গেলেও অপরাজিত থেকে যান অপর ওপেনার মোহাম্মদ রিজওয়ান। ৪৭ বলে ৭৩ রান করেন তিনি। ৫টি বাউন্ডারির সঙ্গে ছক্কা মারেন ২টি। ৮ রানে অপরাজিত থাকেন ফাখর জামান।

আইপিএলে নিজেদের ইতিহাসে এত বড় স্কোর তাড়া করে আর কখনো জিততে পারেনি পাকিস্তান। এটাই তাদের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। আর টি-টোয়েন্টির ইতিহাসে ১১তম সর্বোচ্চ রান তাড়া করার রেকর্ড এটি।

শুধু তাই নয়, টি-টোয়েন্টিতে এই প্রথম সেঞ্চুরি উপহার দিলেন পাকিস্তান অধিনায়ক। এমনকি এই ফরম্যাটে পাকিস্তানের হয়ে এটাই সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। আরো একটি রেকর্ড গড়েছেন বাবর আজম। টি-টোয়েন্টির দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর উপহার দিলেন তিনি।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে জানেমান মালান (৫৫) এবং এইডেন মারক্রামের (৬৩) হাফ সেঞ্চুরির ওপর ভর করে ২০৩ রান সংগ্রহ করে দক্ষি আফ্রিকা।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ৩২ অবৈধ স্হাপনা উচ্ছেদ

মুন্সীগঞ্জের লঞ্চঘাট এলাকায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে...

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় আজকের দুপুরের মধ্যে হালকা অথবা বজ্রসহ বৃষ্টি...

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে চারজনের গলিত লাশ উদ্ধার

রংপুরে একটি বাইরে থেকে তালা দেওয়া দোতলা বাড়ি থেকে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষ...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা