খেলা

ভক্তদের কাছে ক্ষমা চাইলেন শাহরুখ

ক্রীড়া ডেস্ক : জিততে শেষ ২৯ বলে চাই মাত্র ৩১ রান। এমন সহজ সমীকরণের সামনে দাঁড়িয়ে সাকিব আল হাসান, আন্দ্রে রাসেল, দিনেশ কার্তিকদের মতো তারকারা কিছুই করতে পারলেন না।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজেদের দ্বিতীয় ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ১০ রানে হেরেছে কলকাতা নাইট রাইডার্স(কেকেআর)। প্রায় নিশ্চিত জয়ের ম্যাচে হারায় ভক্তদের কাছে ক্ষমা চাইলেন কলকাতা নাইট রাইাডার্সের মালিক শাহরুখ খান।

মঙ্গলবার (১৩ এপ্রিল) এম এ চিদাম্বরম স্টেডিয়ামে টস জেতার পর মুম্বাইকে ব্যাট করতে পাঠায় কলকাতা।

নির্ধারিত ২০ ওভারে সব উইকেট হারিয়ে ১৫২ রান তুলতে সক্ষম হয় ইন্ডিয়ান্সরা। জবাবে ৭ উইকেট ১৪২ রান তুলে এউইন মরগ্যানের দল।

একসময় ৩১ বলে জয়ের জন্য কলকাতার প্রয়োজন ছিল ৩০ রান, হাতে তখনও ৭ উইকেট। সেখান থেকে নাটকীয়ভাবে ১০ রানে ম্যাচটি হেরে গেছে কলকাতা।

নাইটদের এমন পরাজয়ে হতাশা প্রকাশ করেছেন দলটির মালিক শাহরুখ খান। এই হারে জন্য কলকাতা নাইট রাইাডার্সের সমর্থকদের কাছে ক্ষমাও চেয়েছেন তিনি।

হারের পর শাহরুখ খান এক টুইট বার্তায় লিখেছেন, ‘হতাশাজনক পারফর্মেন্স। ভক্তদের কাছে ক্ষমা চাচ্ছে কলকাতা নাইট রাইডার্স!’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ৩২ অবৈধ স্হাপনা উচ্ছেদ

মুন্সীগঞ্জের লঞ্চঘাট এলাকায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে...

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় আজকের দুপুরের মধ্যে হালকা অথবা বজ্রসহ বৃষ্টি...

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে চারজনের গলিত লাশ উদ্ধার

রংপুরে একটি বাইরে থেকে তালা দেওয়া দোতলা বাড়ি থেকে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষ...

মাদারীপুরে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত 

সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ নিশ্চিত করবে ভবিষ্যৎ জীবন’—এই প্রত...

মুন্সীগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৩৮, চিকিৎসাধীন ৬২

মুন্সীগঞ্জে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৩৮ জন ড...

 তরুণরা আমাদের অনুপ্রেরণা, তারাই আমাদের সাহস দেবে: আলোকচিত্রী তাসলিমা আখতার

বেগম রোকেয়া পদকপ্রাপ্ত আলোকচিত্রী তাসলিমা আখতার বলেছেন, বর্তমান প্রজন্মের তরু...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা