খেলা

রমজানে আল্লাহ যেন কষ্ট কমিয়ে দেন : মুশফিক

ক্রীড়া ডেস্ক : বছর ঘুরে আবার এলো মাহে রমজান। মুসলিমদের মহিমান্বিত মাস। সিয়াম সাধনার এ মাসটি এবার ভিন্ন এক আবহে এসেছে আমাদের সামনে। গোটা বিশ্ব সংকটে। করোনাভাইরাস নামের এক অতিমারি পাল্টে দিয়েছে সবকিছু। গত বছরের চেয়ে এবার আরও ভয়ঙ্কর হয়ে ফিরে এসেছে কোভিড- ১৯। আক্রান্ত আর মৃত্যের সংখ্যা ছাড়িয়ে যাচ্ছে অতীতের সব রেকর্ড। করোনার সংক্রমণ ঠেকাতে সরকারের দেওয়া কঠোর বিধিনিষেধ শুরু হয়েছে। এরমধ্য দিয়েই আজ বুধবার থেকে দেশে শুরু হয়েছে রোজা।

রোজার প্রথম দিনটিতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল রয়েছে শ্রীলঙ্কায়। কলম্বোর পাশেই নিগোম্বো নামের এক শহরে চলছে তাদের কোয়ারেন্টাইন। কলম্বো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাড়ে ১২ কিলোমিটার দূরের এই শহরে হোটেল বন্দি টেস্ট দল।

ঠিক সাগরের পাশে নিগোম্বোর জেট ইয়াং বিচ হোটেলে আপাতত সময় কাটছে ক্রিকেটারদের। দুই টেস্ট ম্যাচের সিরিজের আগে এখানে ৩ দিনের কোয়ারেন্টাইন। হোটেল বন্দি এই সময়টাতে দেশবাসীকে মাহে রমজানের শুভেচ্ছা জানাতে ভুল করলেন না জাতীয় দলের ক্রিকেটাররা।

রহমত, মাগফিরাত ও নাজাতের সওগাত নিয়ে আসা রমজানে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছেন তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম। করোনার কষ্ট যাতে কমে চায় সেটা প্রত্যাশা তার। ধর্মপ্রাণ এই ক্রিকেটার তার অফিসিয়াল ফেসবুক পেজে লিখলেন, ‘পবিত্র এই রমজান মাসে মহান আল্লাহ যেনো সবার কষ্ট কমিয়ে দেন, রহমত নাজিল করেন এবং জীবনকে সমৃদ্ধ করেন। সবাইকে রমজান মোবারক।’

শুভেচ্ছা জানালেন, ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও। তিনি করোনার এই সময়ে স্বাস্থ্যবিধির কথাও মনে করিয়ে দিলেন। তামিম লিখেছেন, ‘সকলকে পবিত্র রমজানের শুভেচ্ছা। সবাই সুস্থ্য ও নিরাপদে থাকুন।’

কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে ব্যস্ত থাকা সাকিব আল হাসানওও জানালেন রমজানের শুভেচ্ছা। তার কথাতেও থাকল করোনার এই সময়ে সৃষ্টি কর্তার কাছে প্রার্থনা। সাকিব লিখেছেন, ‘দেশের বর্তমান পরিস্থিতিতে আমাদের প্রয়োজন ধৈর্য্য ও সহানুভূতি। একমাত্র আল্লাহ তায়ালা আমাদের এই কঠিন পরিস্থিতি মোকাবিলা করার শক্তি দিতে পারেন। আসুন পবিত্র রমজান মাসে আমরা সবাই মিলে আমাদের দেশ ও জনগনের মঙ্গলের জন্য প্রার্থনা করি। সবাইকে রমজানুল মোবারক।’

এছাড়া রমজানের শুভেচ্ছা জানালেন, রুবেল হোসেন-তাসকিন আহমেদও। পেসার রুবেল তার অফিসিয়াল ফেসবুক পেজে লিখলেন, আলহামদুলিল্লাহ, রমজানের চাঁদ দেখা গিয়েছে..., সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা