খেলা

কোহলির পতন ঘটিয়ে শীর্ষে বাবর

ক্রীড়া ডেস্ক : ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি দীর্ঘ ১২৫৮ দিন পর ওয়ানডে র‍্যাংকিংয়ের শীর্ষস্থান হারালেন। তাকে টপকে এখন বিশ্বের এক নম্বর ওয়ানডে ব্যাটসম্যান পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।

বুধবার (১৪ এপ্রিল) দুপুরে ওয়ানডে ব্যাটিং র‍্যাংকিং হালনাগাদ করেছে আইসিসি। যেখানে ৮৬৫ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে অবস্থান করছেন বাবর। তার চেয়ে ৮ রেটিং পয়েন্ট নিয়ে দুই নম্বরে নেমে গেছেন কোহলি। পাকিস্তানের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে র‍্যাংকিংয়ের এক নম্বরে উঠলেন বাবর।

শুধু বাবর একাই নন, দক্ষিণ আফ্রিকাকে ওয়ানডে সিরিজে হারিয়ে র‍্যাংকিংয়ে উন্নতি হয়েছে পাকিস্তানের ফখর জামান, শাহিন শাহ আফ্রিদি এবং মোহাম্মদ নওয়াজেরও। এছাড়া এগিয়েছেন দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত অধিনায়ক হেনরিখ ক্লাসেন ও ওপেনার এইডেন মারক্রাম।

প্রোটিয়াদের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে একটি করে সেঞ্চুরি ও ফিফটিতে ৭৬ গড়ে ২২৮ রান করেছেন বাবর। এর মধ্যে শেষ ম্যাচে ৮২ বলে ৯৪ রানের ইনিংসের সুবাদে পেয়েছে ১৩টি মূল্যবান রেটিং পয়েন্ট। সবমিলিয়ে এ সিরিজে তার অর্জন ২৮ রেটিং পয়েন্ট। এখন তার রেটিং পয়েন্ট বেড়ে হয়েছে ৮৬৫ এবং কোহলির চেয়ে এগিয়ে গেছেন ৮ পয়েন্টে।

কোহলির ১২৫৮ দিনের রাজত্ব থামিয়ে দিয়ে জহির আব্বাস (১৯৮৩-৮৪), জাভেদ মিঁয়াদাদ (১৯৮৮-৮৯) এবং মোহাম্মদ ইউসুফের (২০০৩) পর চতুর্থ পাকিস্তানি ব্যাটসম্যান হিসেবে এক নম্বরে উঠলেন বাবর।

এছাড়া টেস্টে ক্যারিয়ার সেরা পঞ্চম এবং টি-২০তে তিন নম্বরে রয়েছেন তিনি। এদিকে বাঁহাতি ওপেনার ফখর জামান তিন ম্যাচের সিরিজে জোড়া সেঞ্চুরিতে করেছেন ৩০২ রান। যার সুবাদে পাঁচ ধাপ এগিয়ে ৭৭৮ রেটিং পয়েন্ট নিয়ে এখন অবস্থান করছেন ক্যারিয়ার সেরা সাত নম্বর স্থানে।

এছাড়া বোলিংয়ে শাহিন আফ্রিদি চার ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ১১তম এবং নওয়াজ ২৯ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৯৬ নম্বরে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা