খেলা

৮ বছর নিষিদ্ধ হলেন বাংলাদেশের সাবেক বোলিং কোচ

ক্রীড়া ডেস্ক : বাংলাদেশের পেস বোলিং কোচের দায়িত্ব পালন করেছিলেন হিট স্ট্রিক। আইসিসির এন্টি-করাপশন কোডের পাঁচটি ধারায় তাকে অভিযুক্ত করা হয়েছে। আর নিজের সব অপরাধ স্বীকারও করে নিয়েছেন জিম্বাবুয়ের এই সাবেক পেসার। তার সেই স্বীকারোক্তির পর তাকে এই শাস্তি দিল আইসিসি।

তার পাঁচ অপধারের বিষয়ে যা জানা গেছে -

২০১৮ সালে বাংলাদেশ, জিম্বাবুয়ে এবং শ্রীলংকার মধ্যকার ত্রিদেশীয় সিরিজ, একই বছরের জিম্বাবুয়ে-আফগানিস্তান সিরিজ, আইপিএল এবং আফগানিস্তান প্রিমিয়ার লিগের ম্যাচের তথ্য বাইরে পাচার করেছেন হিট স্ট্রিক।

এছাড়া আইসিসির দুর্নীতি দমন কমিটিকে জুয়ারির প্রস্তাবের বিষয়ে না জানানো, তদন্ত কাজে অসহযোগিতা এবং জুয়ারির কাছ থেকে উপঢৌকনের বিনিময়ে তথ্য দিয়েছেন তিনি।

২০১৭ সালের বিপিএল, ২০১৮ সালের পাকিস্তান সুপার লিগ, ২০১৮ সালের আইপিএল এবং এপিএলে জুয়ারির এসব প্রস্তাব পেয়েও গোপন অথবা তাদের সহযোগিতা করেন স্ট্রিক। বাংলাদেশ দলের সাবেক পেস বোলিং কোচের বিরুদ্ধে এসব অভিযোগের সত্যতা পেয়েছে আইসিসি।

দেশের হয়ে ৬৫টি টেস্ট এবং ১৮৯টি ওয়ানডে খেলেছেন হিথ স্ট্রিক। জিম্বাবুয়ে দলের অধিনায়কও ছিলেন তিনি। টেস্টে ২১৬ টি উইকে শিকারের পাশাপাশি ব্যাট হাতে ১৯৯০ রান সংগ্রহ করেছেন তিনি। ওয়ানডেতে ২৮৯টি উইকেট নিয়েছেন। ব্যাট হাতে করেছেন ২৯৪৩ রান।

খেলোয়াড়ি জীবন শেষে কোচ হিসেবে ক্যারিয়ার শুরু করেন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা