খেলা

১৫ নভেম্বর হচ্ছেনা বঙ্গবন্ধু টি-টোয়েন্টি লিগ

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, আমরা ১৫ নভেম্বর থেকে শুরু করতে চাই টি-টোয়েন্টি লিগ। তবে এখনকার খবর-১৫ তো নয়ই, অন্তত এক সপ্তাহ পিছিয়ে যাচ্ছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি লিগ।

বিসিবি সিইও নিজামউদ্দীন চৌধুরী সুজন মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে এমন ইঙ্গিতই দিয়েছেন। নিজামউদ্দীন চৌধুরী জানিয়েছেন, বিসিবি বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের স্পন্সর চেয়ে যে বিজ্ঞাপন দিয়েছে, তাতে আশানুরূপ সাড়া মিলেছে। খুব শীঘ্রই টিম স্পন্সর চূড়ান্ত হয়ে যাবে।

তবে তিনি এও জানিয়ে দিয়েছেন যে, ২০ নভেম্বরের আগে ঐ আসর শুরুর সম্ভাবনা খুব কম। এ সম্পর্কে বিসিবি প্রধান নির্বাহীর বক্তব্য হলো, ‘আপনারা জানেন যে আমরা ইতোমধ্যে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ লিগের স্পন্সর চেয়ে বিজ্ঞাপন দিয়েছি এবং আমরা আশাবাদী যে শীঘ্রই বিষয়টাকে আমরা ক্লোজ করে ফেলতে পারব। আশানুরূপ সাড়াই পেয়েছি। তবে আমরা এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। শিগগিরই হয়তো আমরা চূড়ান্ত করে ফেলব।'

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ লিগ পেছানো নিয়ে বিসিবি সিইওর ব্যাখ্যা, ‘পেছানো ঠিক না। প্ল্যান করা আছে যে, নভেম্বরের ২০ তারিখের দিকে আসর শুরুর। এর মধ্যেই আমরা শুরু করব। ২০, ২১, ২২ এর মধ্যে কোনো একটা সময় হয়তো শুরু হবে।’ এটুকু বলে নিজামউদ্দীন চৌধুরী সুজন যোগ করেন, ‘আমরা প্ল্যান করেই এগোচ্ছি। এমনি এমনি শুরুর সূচি পেছানো হচ্ছে না। এর মধ্যে মাঠ ও অন্যান্য কিছু ব্যাপার আছে। সবকিছু বিবেচনায় এনেই আমরা এগোচ্ছি।’

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনিতে অভিযুক্ত যুবকের মৃত্যু

ভোলার রাজাপুরে বিএনপি নেতাকে কুপিয়ে গুরুতর জখম করা...

সাত খুন, আবরার ও সিনহা হত্যা মামলার আপিল শুনানির তারিখ নির্ধারণ

দেশের আলোচিত তিনটি হত্যাকাণ্ডের মামলা নারায়ণগঞ্জের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা