খেলা

পাকিস্তান যাবেন তামিম-মাহমুদউল্লাহ

স্পোর্টস ডেস্ক : প্রায় ৮ মাস পিছিয়ে এখন চলতি নভেম্বরে হবে প্লে-অফ রাউন্ডের চার ম্যাচ। টুর্নামেন্টের শুরুতে পিএসএলে ছিল না বাংলাদেশের কেউ। তবে এবার করোনায় পিছিয়ে যাওয়া প্লে-অফ পর্বে ডাক পেয়েছেন দুই অভিজ্ঞ ক্রিকেটার তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ। আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া প্লে-অফ পর্বে খেলবেন বাংলাদেশের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক।

অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ক্রিস লিনের বদলে তামিমকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। দল পাওয়ার পর অনুভূতি জানিয়ে তামিম বলেন, পিএসএলে আবারও খেলার জন্য আমার তর সইছে না। লাহোর কালান্দার্স টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত খেলেছে এবং আমি আমাদের দলটিকে শিরোপা জয় করতে অবদান রাখতে চাই।

অপরদিকে মুলতান সুলতানসে ইংলিশ অলরাউন্ডার মঈন আলির স্থলাভিষিক্ত হয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি দল পাওয়া প্রসঙ্গে বলেন, পিএসএলে সুযোগ পাওয়া একটা সম্মানের ব্যাপার। এই বছর ক্রিকেট খেলা একেবারে অন্যরকমভাবে এগোচ্ছে। আমি আশা করছি আমাদের দলের সমর্থকদের মুখে হাসি ফোটানোর মতো খেলা উপহার দিতে পারব।

করাচিতে আগামী ১৪, ১৫ ও ১৭ নভেম্বর হবে পিএসএলের বাকি থাকা প্লে-অফ ম্যাচগুলো। প্রথমদিন অর্থাৎ ১৪ তারিখে হবে এলিমিনেটর-১ (লাহোর বনাম পেশোয়ার) ও কোয়ালিফায়ার-১ (মুলতান বনাম করাচি) ম্যাচ। পরদিন হবে কোয়ালিফায়ার-১ পরাজিত ও এলিমিনেটর-১ জয়ী দলের মধ্যকার দ্বিতীয় এলিমিনেটর ম্যাচ। পরে ১৭ নভেম্বর ফাইনাল দিয়ে শেষ হবে এবারের পিএসএল।

শেষ চার ম্যাচের জন্য তামিম ও মাহমুদউল্লাহ দল পেলেও, সংশয় থেকেই যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনাপত্তিপত্রের (এনওসি) ব্যাপারে। কেননা এর আগে জাতীয় দলের দায়িত্ব থাকা মোস্তাফিজুর রহমানকে আইপিএল ও দেশেই ঘরোয়া টুর্নামেন্ট থাকায় কোনো খেলোয়াড়কেই এলপিএল (লঙ্কান প্রিমিয়ার লিগ) খেলার অনুমতি দেয়নি বিসিবি।

তাহলে কি এবার তামিম-মাহমুদউল্লাহর পিএসএল খেলাও আটকে যাবে? উত্তর হচ্ছে, না। কারণে যে চারদিনের মধ্যে পিএসএলের ম্যাচগুলো হবে, তখন জাতীয় দল বা ঘরোয়া ক্রিকেটে কোনো সূচি নেই। তাই এ দুই অভিজ্ঞ ক্রিকেটারকে অনাপত্তিপত্র দিয়ে দেবে বিসিবি- এমনটাই জানিয়েছেন বোর্ডের ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান।

ক্রিকবাজকে তিনি বলেন, আমরা তাদেরকে (তামিম-মাহমুদউল্লাহ) অনাপত্তিপত্র দিয়ে দেবো কারণ এটি আমাদের ঘরোয়া টুর্নামেন্টের সঙ্গে সূচিতে মিলছে না। আমরা টি-টোয়েন্টি টুর্নামেন্ট নভেম্বরের মাঝামাঝি সময়ে করতে চেয়েছিলাম। কিন্তু এখন সেটি নভেম্বরের তৃতীয় সপ্তাহের আগে করা সম্ভব নয়। তাই তারা পিএসএল খেলতে পারবে।

এদিকে তামিম-মাহমুদউল্লাহকে পিএসএল খেলতে যেতে দিলে, আবারও কোয়ারেন্টাইন ইস্যুতে সরকারের বিশেষ অনুমতি নিতে হবে বিসিবিকে। কেননা পিএসএল শেষ করে দেশে ফেরার পর যদি ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে তামিম-মাহমুদউল্লাহকে, তাহলে নিশ্চিতভাবেই টি-টোয়েন্টি টুর্নামেন্টের বড় অংশ মিস করবেন তারা।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

তৃতীয় বিয়েতে আমির, অতিথি দুই সাবেক স্ত্রী

বলিউড তারকা আমির খান আবারও নতুন জীবনে পা রাখতে চলেছেন। আগামী ৫ জুলাই প্রেমিকা...

হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে, আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুদে...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

খামেনির দাফন ঘিরে ৭ দিনের কর্মসূচি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনকে কেন্দ্র করে সপ্তাহজু...

লঘুচাপে বাড়ছে বৃষ্টি, ৪ জেলায় বন্যার শঙ্কা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা