খেলা

বৃহস্পতিবার দেশে আসছেন সাকিব আল হাসান

ক্রীড়া ডেস্ক : বাংলাদেশ ক্রিকেটের হার্টবিট সাকিব আল হাসান দেশে আসছেন বৃহস্পতিবার (০৫ নভেম্বর)। তবে তার এই ফেরা কোনও সাধারণ ফেরা নয়। এবার আসছেন তিনি বিজয়ীর বেশে। তার এই ফেরার অপেক্ষায় দিন গুনছেন হাজারো ভক্ত অনুরাগি।

ভারতীয় জুয়াড়ী আগারওয়ালের দেয়া স্পট ফিক্সিংয়ের প্রস্তাব সংশ্লিষ্টদের না জানিয়ে নিজের বিপদ ডেকে এনেছিলেন সাকিব। আইসিসির এন্টি করাপশন ইউনিটের দেয়া এক বছরের বহিষ্কারাদেশ আরোপিত হয়েছিল বিশ্বসেরা এই অল রাউন্ডারের উপর। সেই নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেননি এক বছর কোন ধরনের ক্রিকেট। মিস করেছেন এই সময়ে বাংলাদেশের হয়ে ৪ টেস্ট,৩ ওয়ানডে ৭ টি-টোয়েন্টি। সব ধরনের ক্রিকেটে বছরের নিষেধাজ্ঞাদেশ থেকে মুক্ত হয়েছেন সাকিব গত ২৯ অক্টোবর। সেই থেকে মুক্ত সাকিব দিন গুনছেন দেশে ফেরার।

আগামী ৯ নভেম্বর তার প্রথম কন্যা অ্যালাইনার ৫ম জন্মবার্ষিকী। সেই জন্মবার্ষিকী আগে-ভাগে পালন করে বৃহস্পতিবার সাকিব আসছেন ঢাকায়। সঙ্গে আনছেন মা-কে। সাকিবের এক ঘনিষ্ঠজন দিয়েছেন এ তথ্য।

গত সেপ্টেম্বরে ঢাকায় এসে বিকেএসপিতে পুরো এক মাস করেছেন অনুশীলন। বিকেএসপির এই ক্যাডেট সেখানেই পেয়েছেন আবাসন সুবিধা, সেখানেই সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রিয় দুই ক্রিকেট গুরু এবং বিকেএসপির তিন কোচের তত্ত্বাবধানে করেছেন ফিটনেস এবং স্কিল অনুশীলন।

আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে তার ক্রিকেটে প্রত্যাবর্তন। এসেই মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে নামবেন অনুশীলনে। তবে অন্যদের মতো সাকিবকেও বিপ টেস্টে উত্তীর্ন হতে হবে, পেতে হবে ১১ পয়েন্ট। তারপরই প্লেয়ার্স ড্রাফটে উঠবে নাম। পাবেন খেলার অনুমতি। এমনটাই একটি ইংরেজি দৈনিকের অনলাইনে জানিয়েছেন নির্বাচক হাবিবুল বাশার সুমন-সাকিবকে বাধ্যতামূলক বিপ টেস্টে পাস করতে হবে। সে যেভাবে নিকট অতীতে কঠোর পরিশ্রম করেছে,তাতে তার জন্য কোন সমস্যা হবে না।

সান নিউজ/এম

#সাকিব #জুয়াড়ী #নিষেধাজ্ঞা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

সেনাবাহিনীর সুনাম নষ্টের অপচেষ্টা হয়েছে: প্রধানমন্ত্রী

বিভিন্ন সময়ে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা হয়েছে বলে মন্তব্য কর...

অপুর রোমান্টিক ফটোশুট ভাইরাল, মুখ খুললেন অভিনেত্রী

দীর্ঘ ১৮ বছর পর আবারও একসঙ্গে আলোচনায় এসেছেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস ও অ...

১৬ বছর আগের ঘটনায় ফাঁসলেন রাখি সাওয়ান্ত

বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্তের বিরুদ্ধে ২০১০ সালের একটি পুরোনো মামলায় জামিন...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা