খেলা

কাকে ভোট দিলেন শিশির, ট্রাম্প নাকি বাইডেন?

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার (০৩ নভেম্বর) ভোর থেকে আনুষ্ঠানিক ভোটগ্রহণ শুরু হয়েছে। ইতোমধ্যে দুইটি কেন্দ্রের ফলাফল প্রকাশ করা হয়েছে। এরমধ্যে একটি কেন্দ্রের একটি ভোটও পাননি প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

এ নির্বাচনে ভোট দিয়েছেন বাংলাদেশের জাতীয় ক্রিকেটার সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশির। উইসকনসিন অঙ্গরাজ্যে ভোট দিয়েছেন শিশির। ফেসবুক একাউন্ট থেকে নিজের হাতে নির্বাচনের একটি স্টিকারযুক্ত ছবি পোস্ট করে শিশির লেখেন ‘ইলেকশন ডে, আমি আমার ভোট দিয়েছি।’

এরমধ্যে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রেসিডেন্ট নির্বাচনে রেকর্ড সংখ্যক প্রায় ১০ কোটি মানুষ আগাম ভোট পড়েছিল। নির্বাচনের একদিন আগেই অধিকাংশ ভোটার তাদের রায় দিয়ে দিয়েছেন। যুক্তরাষ্ট্রের ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে যত ভোট পড়েছিলো, এবার আগাম ভোটেই তার প্রায় ৬৫ শতাংশ দেয়া হয়ে গেছে।

আশা করা হচ্ছে, মঙ্গলবার আরও কমপক্ষে আট-নয় কোটি মানুষ ভোট দেবেন। নির্বাচনে ডেমোক্রেট দল থেকে লড়ছেন সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন এবং রিপাবলিকান দল থেকে লড়ছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এদিকে, শুরুতেই নিউ হ্যাম্পশায়ারের ডিক্সভিলে নচ গ্রামের বাসিন্দারা তাদের ভোট প্রদান করেছেন। ভোট গ্রহণের কয়েক মিনিটের মধ্যে ভোটগুলো গণনাও করা হয়। এই গ্রামের পাঁচটি ভোটের সবগুলোই পেয়েছেন ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন। বিপরীতে একটি ভোটও পাননি বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তবে এই কেন্দ্রের ফলাফল প্রেসিডেন্ট নির্বাচনে তেমন একটা প্রভাব ফেলে না বলে জানা গেছে।

এছাড়া মিসফিল্ড নামের একটি এলাকায় একটি কেন্দ্রে একইভাবে ২১টি ভোট পড়েছে। এ কেন্দ্রে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ১৬ ভোট এবং বাইডেন পেয়েছেন ৫ ভোট।

২০১৬ সালেও প্রথম প্রহরের ভোটকেন্দ্র ডিক্সভিল নচ কেন্দ্রে জয়ী হয়েছিলেন হিলারি ক্লিনটন। তবে রাজ্যের চূড়ান্ত ভোটে নিউ হ্যাম্পশায়ার রাজ্যে ইলেকটোরাল ভোট জিতেছিলেন রিপাবলিকানপ্রার্থী বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দিনের প্রথম প্রহরে ভোট দেওয়ার ঐতিহ্য রয়েছে এই রাজ্যের ডিক্সভিল নচ, মিলসফিল্ড এবং হার্টস কমিউনিটির বাসিন্দাদের।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা